1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জ কারাগারে চুরির ঘটনায় কারারক্ষীর বিরুদ্ধে মামলা, বাসা থেকে হাতকড়া-ব্যাজ উদ্ধার

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ জুলাই, ২০২৫
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:

গোপালগঞ্জ জেলা কারাগার থেকে হাতকড়াসহ সরকারি সরঞ্জাম চুরির অভিযোগে এক কারারক্ষীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত কারারক্ষী মো. আরিফ চৌধুরী (২৮) কে জেলা শহরের ইসলামপাড়ার একটি ভাড়া বাসা থেকে আটক করে পুলিশ।

শনিবার রাতে গোপালগঞ্জ সদর থানায় কারাগারের সহকারী জেলর সুমি ঘোষ বাদী হয়ে এ মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার গাড়াবাড়ি গ্রামের স্বপন চৌধুরীর ছেলে আরিফ চৌধুরীকে।

গ্রেফতারের সময় আরিফের বাসা থেকে আট জোড়া হাতকড়া, ছয় জোড়া কাঁধের ব্যাজ, আটটি মনোগ্রাম, শীতের জ্যাকেটসহ অন্তত ১০ ধরনের কারা-সরঞ্জাম উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছেন তদন্ত কর্মকর্তারা।

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৬ জুলাই ভোরে গোপালগঞ্জ জেলা কারাগার থেকে এসব সামগ্রী চুরি হয়। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে কারা কর্তৃপক্ষ চুরির ঘটনার প্রমাণ পায় এবং পরে পুলিশকে অবহিত করে। শনিবার সন্ধ্যায় অভিযান চালিয়ে আরিফকে তার বাসা থেকে আটক করা হয়।

গোপালগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) নয়ন কুমার সাহা বলেন, “আসামি জিজ্ঞাসাবাদে চুরির কথা স্বীকার করেছে। মামলার পর রবিবার দুপুরে তাঁকে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাঁকে কারাগারে পাঠানোর আদেশ দেন।” এ ঘটনার মাধ্যমে কারা নিরাপত্তা ব্যবস্থা নিয়েও প্রশ্ন উঠেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park