1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জ জেলা পরিষদে দুদকের অভিযান – কাজ না করেই প্রকল্পের টাকা আত্মসাৎ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১ জানুয়ারি, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন গোপালগঞ্জ জেলা প্রতিনিধি।

গোপালগঞ্জে কাশিয়ানীতে ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও ৩টি খালের উপর ৩টি ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন না করে বিলের সমুদয় অর্থ উত্তোলন করার ঘটনায় জেলা পরিষদের অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)

আজ বুধবার সকালে দুর্নীতি দমন কমিশন গোপালগঞ্জ কায্যালয়ের উপ-পরিচলক মো. মশিউর রহমানের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করেন।

দুর্নীতি দমন কমিশন কায্যালয়ের উপ-পরিচলক মো. মশিউর রহমান বলেন, গোপালগঞ্জ জেলার কাশিয়ানী উপজেলার ওড়াকান্দি ইউনিয়নের মাইজকান্দি থেকে আড়কান্দি গ্রাম পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার এইচবিবি (ইট বিছানো) সড়ক ও ৩টি খালের উপর ৩টি ব্রীজ নির্মাণ কাজ সম্পন্ন না করে জেলা পরিষদের কর্মকর্তা ও ঠিকাদার বিলের সমুদয় অর্থ উত্তোলন করে আত্মসাৎ করে বলে অভিযোগ ওঠে। পরে আজ অভিযান চালিয়ে ফাইলপত্র যাচাই বাছাই করে অর্থ আত্মসাতের প্রমাণ মেলে। বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হবে এবং পর্বর্তীতে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

জেলা পরিষদের সাবেক সহকারী প্রকৌশলী মনির হোসেন বলেন, যে সময় ব্রীজের কাজ হয় তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। এর ব্রীজের কাজ করেছে গোপালগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক সাইফুল ইসলাম। তিনি ব্রীজের কাজ শেষ না করে আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে ফাইলে সই করিয়ে অর্থ তুলে নেয়ে।

তিনটি ব্রীজ নির্মাণ হলেও সংযোগ সড়ক নির্মাণ না করায় বিগত ৯ বছর ধরে তিন গ্রামের জনগণকে ভোগান্তি পোহাতে হচ্ছে। সংযোগ সড়ক না থাকায় ব্রীজ দিয়ে পারাপারের সময় পা হারিয়েছেন মুরাদ তালুকদার নামের এক দিনমজুর।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park