1. admin@naragatirsangbad.com : admin :
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৯:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক সম্মাননা পেলেন রামু ক্যান্টনমেন্ট ইংলিশ স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ডুমুরিয়ায় মিষ্টির দোকান দেখিয়ে সার ডিলারশিপ, নিয়োগ নিয়ে বিতর্ক মনোহরদীর পীরপুর উচ্চ বিদ্যালয়ে মাদকবিরোধী র‍্যালি ও বৃক্ষরোপণ কর্মসূচি দিঘলিয়ায় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা, মণ্ডপে সিসিটিভি স্থাপনের নির্দেশ উখিয়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ নিয়ে অবহিতকরণ সভা নগদের নতুন অ্যাপের প্রচারে গোপালগঞ্জে র‍্যালি মনোহরদীতে নানা আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত দিঘলিয়ায় বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত শারদীয় দুর্গোৎসবে সাংবাদিক নেতা শিহাব উদ্দিন মোল্লার শুভেচ্ছা গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন আবুল হাসান শেখ

গোপালগঞ্জ জেলা পুলিশে কর্মদক্ষতার স্বীকৃতি পেলেন আবুল হাসান শেখ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি

দাপ্তরিক কাজে দক্ষতা, সততা, দায়িত্বশীলতা ও সুশৃঙ্খল অফিস ব্যবস্থাপনায় অবদানের স্বীকৃতিস্বরূপ পুরস্কার পেয়েছেন গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ের স্টেনো-১ (উচ্চমান সহকারী) আবুল হাসান শেখ।

বুধবার (১৪ অক্টোবর) গোপালগঞ্জ জেলা পুলিশের আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তাঁর হাতে সম্মাননা ও পুরস্কার তুলে দেন পুলিশ সুপার (এসপি) মোঃ হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দাপ্তরিক কার্যক্রমে দক্ষতা, দায়িত্ব পালনে নিষ্ঠা এবং সুশৃঙ্খলভাবে অফিস পরিচালনায় অবদানের মূল্যায়নের ভিত্তিতে আবুল হাসান শেখকে এ স্বীকৃতি দেওয়া হয়েছে। কর্মক্ষেত্রে কর্মকর্তা-কর্মচারীদের কাজের গতি, দায়িত্ববোধ ও পেশাদারত্ব বাড়াতে ভালো কাজের স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিয়েছে জেলা পুলিশ।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ কাজী হুমায়ুন রশীদ, সহকারী পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ হাসানুর রহমান, সহকারী পুলিশ সুপার (মুকসুদপুর সার্কেল) নাফিছুর রহমানসহ জেলার বিভিন্ন থানা ও ইউনিটের ভারপ্রাপ্ত কর্মকর্তারা।

পুরস্কার পাওয়ার পর আবুল হাসান শেখ মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে কাজের স্বীকৃতি পাওয়া তাঁর জন্য অত্যন্ত আনন্দের ও অনুপ্রেরণার। এ সম্মাননা ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে উৎসাহ জোগাবে।

সংশ্লিষ্ট ব্যক্তিরা আশা করছেন, গোপালগঞ্জ জেলা পুলিশের এ উদ্যোগের মাধ্যমে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে কর্মদক্ষতা, পেশাদারত্ব ও দায়িত্বশীলতার চর্চা আরও জোরদার হবে। পাশাপাশি ভালো কাজের স্বীকৃতি অন্যদেরও কর্মক্ষেত্রে আরও আন্তরিক ও নিষ্ঠাবান হতে অনুপ্রাণিত করবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park