1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

গোপালগঞ্জ সদরের বোড়াশীতে আধিপত্য বিস্তার নিয়ে আহত-১৬ 

চৌধুরী জুয়েল রানা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ ডিসেম্বর, ২০২৩
  • ৫০২ বার এই সংবাদটি পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার

গোপালগঞ্জ সদর উপজেলার বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি নামক এলাকায় আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে বোড়াশী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের মেম্বার মিটু মোল্লা ও তার বাহীনির আক্রমনে মৃত্যুর সথে পাঞ্জা লড়ছে ৩ জন এবং গুরুতর আহত ১৬ জন আহত। আহতদের মাঝে ৩জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা প্রেরন করা হয়েছে। বাকীদের গোপালগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার (১১ ডিসেম্বর) সকাল আনুমানিক ১০ টার দিকে রক্তক্ষয়ি এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানা যায়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ জানায় সদর উপজেলার ২১ নং বোড়াশী ইউনিয়নের ভেন্নাবাড়ি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে মিটু মোল্লা ও নওশের মোল্লার মাঝে এ সংঘর্ষের সৃস্টি হয়। সোমবার সকালে পারিবারিক একটি অনুষ্ঠানকে কেন্দ্র করে ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য মিটু মোল্লার লোকজনদের ও নওশের মোল্লার লোকজনদের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই এক পর্যায়ে মিটু মেম্বারের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে নওশের মোল্লার লোকজনের উপর হামলা করেন। এসময় নওশের মোল্লার পক্ষের সাহেব আলী নামে এক ব্যক্তিকে কুপিয়ে হাতের কবজী কেটে ফেলে ও আজমির হোসেন নামে অপর আরেক ব্যক্তিকে পিটিয়ে ও কাতরা দিয়ে কুপিয়ে মারাত্মকভাবে আহত করে মিটু মেম্বারের লোকজন। পরে পুলিশ সংঘর্ষ নিয়ন্ত্রনে আনতে ৫ রাউন্ড গুলি করে । পরে আহতদেরকে স্থানীয়রা উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ খায়রুল আলম, সদর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনিচুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকায় আতিরিক্ত পুলিশ মোতায়েন করা রয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park