1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
বেলাবোতে বিয়াম ল্যাবরেটরি স্কুলের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত ‘আদর্শ গ্রাম’ হলেও সরকারি হয়নি টিপনা শেখ আমজাদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় নিজস্ব অর্থায়নে দুই সড়ক সংস্কার করলেন ডুমুরিয়ার ইউপি চেয়ারম্যান প্রার্থী শাহজাহান জমাদ্দার খেলাধুলায় শিক্ষার্থীদের সম্পৃক্ত করতে নড়াগাতীর ছয় ইউনিয়নের স্কুলে ফুটবল বিতরণের উদ্যোগ নড়াইল সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের নির্মাণকাজ পরিদর্শনে এমপি বিশ্বাস জাহাঙ্গীর আলম, মান বজায় রাখার নির্দেশ জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনুমোদনে তৃতীয়বার মুন্সী মানিক মিয়া ডিগ্রি কলেজের সভাপতি মনোনীত মুন্সী জাহিদুর রহমান দলের দুঃসময়ে রাজপথে সক্রিয়, সুসময়ে উপেক্ষিত রাজাপুরের যুবদল কর্মী দুই সহোদরের আক্ষেপ চট্টগ্রামের বন্যার্তদের পাশে জাতীয় ইমাম পরিষদ, বাঁশখালী ও সাতকানিয়ায় ত্রাণ বিতরণ কালিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত সাংবাদিক মো. শিহাব উদ্দিন: সত্য ও ন্যায়ের পক্ষে নিরন্তর পথচলা

ঘরে ডেকে নিয়ে পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ, অভিযুক্ত পলাতক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জুলাই, ২০২৬
  • ১২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

নড়াইল সদর উপজেলার আউড়িয়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের পাচুড়িয়াপাড়ায় পাঁচ বছর বয়সী এক শিশুকে ঘরে ডেকে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ উঠেছে। ঘটনার পর অভিযুক্ত ব্যক্তি পালিয়ে গেছে। তাকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।

সোমবার (২০ জুলাই) বিকেল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত শিশু মোসা. জান্নাতুল খানম রামচন্দ্রপুর গ্রামের মফিজুর রহমানের মেয়ে। অভিযুক্ত রবিউল শিকদার ওরফে রবি একই গ্রামের আতিয়ার শিকদারের ছেলে।

স্বজনদের বরাতে পুলিশ জানায়, বিকেল ৫টার দিকে প্রতিবেশী রবিউল শিকদার কৌশলে শিশুটিকে নিজের ঘরে ডেকে নিয়ে যান। পরে পরিবারের সদস্যরা শিশুটিকে খুঁজে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে অভিযুক্তের ঘরের মেঝেতে কাঁথায় মোড়ানো অবস্থায় শিশুটিকে উদ্ধার করেন তারা। পরে দ্রুত নড়াইল জেলা সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আসিফ আকবর জানান, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে শিশুটিকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার রাকিবুল হাসান বলেন, প্রাথমিক আলামতের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিকে শনাক্ত করা হয়েছে এবং তাকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park