1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চকরিয়ায় বিএনপির দ্বিবার্ষিক কাউন্সিল: নির্বাচনী লড়াইয়ে ঘরে ঘরে যাওয়ার আহ্বান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৪ আগস্ট, ২০২৫
  • ১২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

কক্সবাজার প্রতিনিধি (কামরুন তানিয়া)

কক্সবাজারের চকরিয়া সরকারি কলেজ মাঠে শনিবার বিকেলে উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠিত হয়েছে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশে নির্বাচনের মৌসুম শুরু হয়ে গেছে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন আদায়ে নেতাকর্মীদের এগিয়ে যেতে হবে। তিনি দাবি করেন, আগামী ফেব্রুয়ারিতে প্রধান উপদেষ্টার ঘোষিত সময়ে দেশে বহুল প্রত্যাশিত নির্বাচন অনুষ্ঠিত হবে।

আওয়ামী লীগকে “মাফিয়া ও সন্ত্রাসী দল” আখ্যা দিয়ে তিনি বলেন, “শেখ হাসিনা কিংবা আওয়ামী লীগ—কেউই এ দেশের রাজনীতি বা জনগণের প্রতিনিধি নয়। তাদের নিজেদের দলে গণতন্ত্র নেই। আওয়ামী লীগের ডিএনএতেই গণতন্ত্র অনুপস্থিত।” তিনি অভিযোগ করেন, সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগ কার্যত নিষিদ্ধ একটি সংগঠন। নাম উল্লেখ না করে আরও একটি রাজনৈতিক দলের সমালোচনা করে সালাহউদ্দিন আহমদ বলেন, “হাতপাখার সঙ্গে আরেকটি দল যুক্ত হয়েছে। এ দলটি স্বাধীনতার বিরোধিতা করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে, মানুষের সেন্টিমেন্টের বিরুদ্ধে গেছে। এবারও তারা বিভ্রান্তি ছড়িয়ে ঘোলাপানিতে মাছ শিকার করতে চায়।”

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, “নির্বাচনের সময়সীমা ঘোষণা হয়েছে। ঘরে ঘরে গিয়ে ধানের শীষের পক্ষে সমর্থন চাইতে হবে। বাংলাদেশের নির্বাচন বিশ্বে নজির স্থাপন করবে। সংস্কারের মধ্য দিয়ে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে।” তিনি আরও বলেন, গত ১৭ বছর দেশে কোনো রাজনৈতিক পরিবেশ ছিল না। রাজনীতি বন্দি ছিল কারাগারে, লন্ডনে, শিলংয়ে। বর্তমানে যে উন্মুক্ত পরিবেশ তৈরি হয়েছে, তা গণতন্ত্রের লড়াইকে এগিয়ে নিতে সহায়ক হবে।

দ্বিবার্ষিক কাউন্সিলের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেন চকরিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক এনামুল হক। উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও সাবেক হুইপ শাহজাহান চৌধুরী। সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি অ্যাডভোকেট হাসিনা আহমেদ।

চকরিয়া উপজেলা বিএনপির সদস্য সচিব এম মোবারক আলীর পরিচালনায় সম্মেলনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামিম আরা স্বপ্না, জেলা সহসভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), সাংগঠনিক সম্পাদক জামিল ইব্রাহীম চৌধুরী, দপ্তর সম্পাদক ইউছুফ বদরী, চকরিয়া পৌর বিএনপির সভাপতি নুরুল ইসলাম হায়দার, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দীন ফরায়েজী, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এম আব্দুর রহিম, জেলা শ্রমিক দল সভাপতি রফিকুল ইসলাম, জেলা যুবদল সভাপতি অ্যাডভোকেট ছৈয়দ আহমেদ উজ্জ্বল, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ ইউনুছ, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ কুতুবউদ্দিন প্রমুখ। সম্মেলনের সমাপ্তি ঘোষণা করে বক্তারা বলেন, আগামী দিনে বিএনপি একটি পরিবর্তনের বাংলাদেশ উপহার দিতে চায় এবং সেই লক্ষ্যেই সবাইকে একসাথে কাজ করতে হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park