1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে নৌবাহিনীর অভিযানে বিদেশি অস্ত্রসহ আটক তিন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৪
  • ২২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নড়াগাতী ডেস্ক

‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় নিয়োজিত বাংলাদেশ নৌবাহিনী দায়িত্বপ্রাপ্ত এলাকায় অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে আসছে। এ ধারাবাহিকতায় চট্টগ্রামের সন্দ্বীপ ও কক্সবাজারের মহেশখালীতে আজ রবিবার (১৫-০৯-২০২৪) বিশেষ অভিযান পরিচালনা করে নৌবাহিনী। পৃথক ২টি অভিযানে দেশি-বিদেশি অস্ত্রসহ ০৩ জন সন্ত্রাসীকে আটক করা হয়। পরবর্তীতে আটককৃত সন্ত্রাসী ও জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

সন্দ্বীপ উপজেলার সন্তোষপুর ইউনিয়নে বাংলাদেশ নৌবাহিনী ও কোস্টগার্ডের যৌথ অভিযানে চিহ্নিত অস্ত্রধারী সন্ত্রাসী সাখাওয়াত হোসেন ওরফে আদরকে আটক করা হয়। আটককৃত সন্ত্রাসী আদরের তথ্যের ভিত্তিতে আরেক সন্ত্রাসী আলাউদ্দিনকে আটক করা হয়। এ সময় তাদের বাসা তল্লাশি করে ১টি বিদেশি পিস্তল, চা-পাতি, রামদাসহ দেশীয় অস্ত্র জব্দ করা হয়। সন্ত্রাসী আদরের নামে থানায় একটি হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে বলে জানা যায়।

এদিকে গতকাল দিবাগত রাতে মহেশখালী থানাধীন কালারমারছরা ইউনিয়ন এর ৬নং ওয়ার্ডে অভিযান পরিচালনা করে রমিজ উদ্দিন নামে এক চিহ্নিত সন্ত্রাসী ও পরিবহণ চাঁদাবাজকে একটি শর্টগান ও দেশীয় অস্ত্রসহ আটক করে নৌবাহিনী কন্টিনজেন্ট মহেশখালী।

এ সময় তার ঘর তল্লাশি করে শর্টগান ও অস্ত্র তৈরির সরঞ্জামাদি পাওয়া যায়৷ পূর্বে তার বিরুদ্ধে চাঁদাবাজি, হত্যা এবং অস্ত্র মামলা রয়েছে বলে যানা যায়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে মহেশখালী থানায় হস্তান্তর করা হয়েছে। উলে­খ্য যে, বর্তমান সরকারের নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে দায়িত্বপূর্ণ এলাকাসমূহে বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহল ও অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park