1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে পটুয়াখালী ভার্সিটিতে রাতে বিক্ষোভ মিছিল। 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

দুমকী ও পবিপ্রবি (পটুয়াখালী) প্রতিনিধি

চট্টগ্রামে আইনজীবী হত্যার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ মিছিল। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত ১০টার দিকে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা’, ‘হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই’, ‘সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবে না’ ইত্যাদি স্লোগান দেন।

বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থী মো.জায়েদ বলেন, ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে। এছাড়া ২৪ ঘন্টার মধ্যে হামলাকারীদের আইনের আওতায় আনতে হবে।

আরেক শিক্ষার্থী হাফেজ ফরিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন। এদের কাজই হলো দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা। এছাড়া এই ঘটনায় বরিশালের বাবুগঞ্জে অবস্থিত পবিপ্রবির বহিঃস্থ ক্যাম্পাসেও প্রতিবাদ মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park