1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চট্টগ্রামে এনসিপির শক্তিমত্তার প্রদর্শনী নগরজুড়ে স্লোগানের ঢেউ,জুলাই পদযাত্রায়’ উত্তাল নগরী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫
  • ১৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতাঃ 

‘জুলাই আন্দোলন’-এর এক বছরপূর্তি উপলক্ষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত “দেশ গড়তে জুলাই পদযাত্রা” কর্মসূচিতে চট্টগ্রাম রোববার ছিল স্লোগানে স্লোগানে মুখর। হাজারো নেতাকর্মীর বর্ণাঢ্য উপস্থিতিতে বিপ্লব উদ্যান থেকে দুই নম্বর গেট পর্যন্ত স্লোগানের ঢেউয়ে কাঁপে পুরো নগরী।

কর্মসূচির অংশ হিসেবে সকালে মোটেল সৈকতে শহীদ পরিবারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। এর আগে শনিবার রাতেই বান্দরবান থেকে তারা চট্টগ্রাম পৌঁছান।

দুপুরে রাঙামাটির কর্মসূচি শেষে বিকেল ৩টা থেকেই বিপ্লব উদ্যানে জমায়েত হতে থাকেন নেতাকর্মীরা। নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আসা মিছিলগুলো একের পর এক যুক্ত হয় মূল জমায়েতে।

সন্ধ্যা সাড়ে ৬টায় বহদ্দারহাট মোড় থেকে শুরু হয় বর্ণাঢ্য পদযাত্রা। হাতে ব্যানার, ঢাকঢোল বাজিয়ে হাজারো কর্মীর কণ্ঠে শোনা যায়:“মুজিববাদ–মুর্দাবাদ”“আপোষ নয়, সংগ্রাম সংগ্রাম”“ক্ষমতা নয়, জনতা জনতা” পথজুড়ে উৎসুক জনতার ভিড়, জনতার অভিনন্দনে হাত নাড়িয়ে সাড়া দেন কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম।

পদযাত্রায় অংশ নেন জাতীয় যুব শক্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ-এর নেতাকর্মীরা। জমিয়তুল ফালাহ মসজিদ থেকে বিশাল মিছিল নিয়ে যোগ দেয় জাতীয় যুব শক্তির কর্মীরা।

নিরাপত্তায় ছিল চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কঠোর নজরদারি। কাপ্তাই রাস্তার মাথা থেকে দুই নম্বর গেট পর্যন্ত এলাকায় মোতায়েন ছিল আইনশৃঙ্খলা বাহিনী, ডগ স্কোয়াড ও গোয়েন্দা ইউনিট। চট্টগ্রাম পদযাত্রা শেষে সোমবার সকালে খাগড়াছড়ির উদ্দেশ্যে রওনা হন কেন্দ্রীয় নেতারা, যেখানে অনুরূপ কর্মসূচিতে অংশ নেবেন তাঁরা।

চট্টগ্রামে এনসিপির এই পদযাত্রা তাদের জনসম্পৃক্ততা, সাংগঠনিক শক্তি ও রাজনৈতিক উপস্থিতির দৃপ্ত বহিঃপ্রকাশ হিসেবে স্মরণীয় হয়ে থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park