1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চট্টগ্রামে কোতোয়ালী থানা পুলিশের বিশেষ অভিযানে ১৪০০ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৭৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক:

চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালী থানা এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১৪ জুলাই ২০২৫) গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল করিম-এর নেতৃত্বে এক যৌথ আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেফতারকৃতরা হলেন—

আমিনুল ইসলাম তামিম (২৮), পিতা: মৃত আব্দুল হামিদ, মাতা: দিলুয়ারা বেগম, স্ত্রী: সাদিয়া সুলতানা লিপি, সাং: পহরচাদা সবুজপাড়া, সালেহ আহমদ কোম্পানির বাড়ি, ৮নং ওয়ার্ড, বড়ইতলী ইউনিয়ন পরিষদ, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার।

মোঃ হোসেন ওরফে কামাল হোসেন (২৮), পিতা: জামাল হোসেন, মাতা: শাহিনা আক্তার, সাং: সোসাইটি পাড়া, জামাল সওদাগরের বাড়ি, ৮নং ওয়ার্ড, থানা: চকরিয়া, জেলা: কক্সবাজার।

অভিযানে দুই আসামির দখল হতে ১৪০০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল এবং দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর-২৩, তারিখ-১৪/০৭/২০২৫, ধারা: মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) এর ১০(খ)/৪১ মোতাবেক নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

কোতোয়ালী থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকের বিরুদ্ধে ঘোষিত জিরো টলারেন্স নীতির আওতায় এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে। পুলিশ মাদক নির্মূলে জনসাধারণের সহযোগিতা কামনা করেছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park