1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চট্টগ্রামে চালু হলো আধুনিক ডাইনামিক নাছির প্লাজা, মেজবানের আসরে জমকালো উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ প্রতিনিধিঃ চট্টগ্রাম

চট্টগ্রামের বন্দরটিলা এলাকায় আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন ডাইনামিক নাছির প্লাজা কাঁচাবাজার ও শপিং মল উদ্বোধন করা হয়েছে জমকালো আয়োজনের মাধ্যমে। এই স্থানে ঐতিহ্যবাহী কাঁচাবাজার এবং আধুনিক শপিং মলের সমন্বয় ঘটানো হয়েছে, যা শহরের ক্রেতাদের জন্য এক নতুন অভিজ্ঞতা হিসেবে বিবেচিত হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন ডাইনামিক ডেভেলপমেন্ট ল্যান্ডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ ওসমান হারুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১১ আসনের সংসদ সদস্য প্রার্থী ও ইসলামী বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের পরিচালক আলহাজ্ব মোঃ শফিউল আলম (শফি), প্রবীণ সাংবাদিক ও দ্যা পিপলস ভিউ সম্পাদক মোঃ ওসমান গনি মুনসুর, চট্টগ্রাম প্রেসক্লাবের সদস্য সচিব মোঃ জাহিদুল করিম কচি, দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক মোঃ মুজিবুর রহমান, আইনজীবী মোঃ শাহেদ আলী, জমির মালিকের প্রতিনিধি আলহাজ্ব মোঃ ইউসুফ, সমাজসেবক ও সিটিজেন ফোরামের সাধারণ সম্পাদক হাজী মুজিবুল হক বকুল, সমাজকর্মী মোঃ রাশেদুল আলম (রাশেদ) ও মোঃ শাহজাহান। এছাড়া বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, “কাঁচাবাজার ও শপিং মলের একযোগী ব্যবস্থাপনা ক্রেতাদের জন্য ভিন্নধর্মী এবং নিরাপদ অভিজ্ঞতা প্রদান করবে। পরিবার-পরিজন নিয়ে এখানে স্বাচ্ছন্দ্যে কেনাকাটা করা সম্ভব হবে।”

চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাঃ মোঃ শাহাদাত হোসেন প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে থাকার কথা থাকলেও রাষ্ট্রীয় কাজে ব্যস্ততার কারণে উপস্থিত থাকতে পারেননি। এ কারণে চেয়ারম্যান মোঃ ওসমান হারুন দুঃখ প্রকাশ করেন। উদ্বোধনী অনুষ্ঠানটি শেষ হয় চট্টগ্রামের ঐতিহ্যবাহী মেজবান দিয়ে, যা অনুষ্ঠানের এক বিশেষ আকর্ষণ হিসেবে দর্শনার্থীদের কাছে আনন্দের মুহূর্ত তৈরি করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park