1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চট্টগ্রামে সিএমপির কল্যাণ সভা, সততা ও দায়িত্ববোধের বার্তা কমিশনারের

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ১৮০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শহিদুল ইসলাম চট্টগ্রাম 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের জুন ২০২৫ মাসের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার (১৪ জুলাই) সকাল ১০টায় দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে। সভায় সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার হাসিব আজিজ।

তিনি বলেন, পুলিশের মূল পরিচয় সততা, শৃঙ্খলা ও দায়িত্ববোধ। ইউনিফর্ম যথাযথভাবে পরিধান, জনসেবার মান বৃদ্ধি এবং পেশাদার আচরণ বজায় রাখার ওপর তিনি গুরুত্বারোপ করেন। সভায় পুলিশ সদস্যদের ব্যক্তিগত ও পেশাগত সমস্যাগুলো মনোযোগসহকারে শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে কয়েকটি সমস্যার সমাধানও দেওয়া হয়।

দীর্ঘ কর্মজীবন শেষে অবসরে যাওয়া সদস্যদের বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। তাদের ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদান করা হয়। বিদায়ী সদস্যরা হলেন: এসআই (নি:) মোঃ আব্দুল মতিন, এএসআই (সঃ)/৩০৬৮ মোঃ মমতাজ মিয়া, এএসআই (সঃ)/২৯৫৭ মোঃ বদরুল আলম আজাদ, কনস্টেবল/৬২৪ মোঃ জহিরুল হক।

সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) ও অতিরিক্ত দায়িত্বে (অর্থ ও প্রশাসন) মোঃ হুমায়ুন কবির, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আসফিকুজ্জামান আকতার, বিপিএম, উপ-পুলিশ কমিশনার (সদর) ও অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত মুহাম্মদ ফয়সাল আহম্মেদ, এবং সিএমপির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park