1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে এজাজ আহম্মেদ চৌধুরী আরজু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশেষ সংবাদদাতা চট্টগ্রাম

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রাম–১৪ আসন (চন্দনাইশ ও সাতকানিয়ার আংশিক) থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মনোনয়ন প্রত্যাশীদের তালিকায় যুক্ত হয়েছেন আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। সম্প্রতি তিনি বিএনপির সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

দীর্ঘদিনের রাজনৈতিক সম্পৃক্ততা ও সাংগঠনিক অভিজ্ঞতার কারণে তাঁর মনোনয়ন প্রত্যাশার বিষয়টি এলাকায় আলোচনার সৃষ্টি করেছে। স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের একাধিক নেতাকর্মী জানান, তৃণমূলভিত্তিক রাজনীতিতে সক্রিয় থাকায় তিনি এলাকায় পরিচিত মুখ।

দলীয় সূত্রে জানা গেছে, এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সাবেক সদস্য এবং চট্টগ্রাম মহানগর মৎস্যজীবী দলের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন। এ সময় তিনি মৎস্যজীবী জনগোষ্ঠীর বিভিন্ন দাবি ও অধিকার আদায়ে সংগঠনিক ভূমিকা পালন করেন।

পারিবারিক সূত্রে জানা যায়, তাঁর পিতা আলহাজ্ব আহমদ ছৈয়দ চৌধুরী বৈলতলী ইউনিয়নের সাতবার নির্বাচিত চেয়ারম্যান ছিলেন এবং বাংলাদেশ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সমিতির সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। এজাজ আহম্মেদ চৌধুরী আরজু নিজেও বৈলতলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং স্থানীয়ভাবে সামাজিক কর্মকাণ্ডে যুক্ত একজন পরিচিত ব্যক্তি।

মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায় এজাজ আহম্মেদ চৌধুরী আরজু বলেন, “ছাত্র রাজনীতি থেকে শুরু করে দীর্ঘদিন ধরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে রাজনীতি করে আসছি। বেগম খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে জনগণের অধিকার প্রতিষ্ঠার রাজনীতিতে আমি অঙ্গীকারবদ্ধ।”

তিনি বলেন, “দল আমাকে মনোনয়ন দিলে চট্টগ্রাম–১৪ আসনের মানুষের উন্নয়ন, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করব।” এ সময় তিনি নির্বাচনী এলাকায় সর্বস্তরের মানুষের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park