
মো. শহিদুল ইসলাম বিশেষ সংবাদদাতা
চট্টগ্রাম–৯ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ও মহানগর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ডা. একেএম ফজলুল হক বলেছেন, “চাঁদাবাজি, সন্ত্রাস ও দুর্নীতির কারণে বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়িতে পরিণত হয়েছে। দেশে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করতে হলে সৎ, আমানতদার ও যোগ্য নেতৃত্বকে বিজয়ী করা ছাড়া আর কোনো পথ নেই।” তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে ন্যায়নিষ্ঠ নেতৃত্ব প্রতিষ্ঠার আহ্বান জানান।
বুধবার সকাল ৭টায় বাংলাদেশ ইসলামী একাডেমি (বিআইএ) মিলনায়তনে চট্টগ্রাম–৯ আসনের ছাত্র, যুব ও শ্রমিক প্রতিনিধিদের নিয়ে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর এসিস্ট্যান্ট সেক্রেটারি এবং আসন কমিটির পরিচালক ফয়সাল মোহাম্মদ ইউনুস।
সভায় বক্তৃতা করেন চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম–১০ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী, নগর শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি এস. এম. লুৎফর রহমান, আসন কমিটির সহকারী পরিচালক ও কোতোয়ালী থানা আমীর আমির হোছাইন, খুলশী থানা আমীর অধ্যাপক আলমগীর ভূঁইয়া, চকবাজার থানা আমীর আহমদ খালেদুল আনোয়ার, বাকলিয়া থানা আমীর সুলতান আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন কোতোয়ালী থানা সভাপতি হামীদুল ইসলাম, ছাত্রশিবির চট্টগ্রাম কলেজ সভাপতি মতিউর রহমান, মহসিন কলেজ সভাপতি খুররম আহমদ, শ্রমিক কল্যাণ ফেডারেশন বাকলিয়া থানা সভাপতি আজিজুল হক, চকবাজার থানা সভাপতি আনোয়ার হোসাইন এবং যুব বিভাগের দায়িত্বশীল মুহাম্মদ ইলিয়াস।
বক্তারা বলেন, দেশের রাজনৈতিক অস্থিরতা ও অর্থনৈতিক চাপ কমাতে ন্যায়নিষ্ঠ, দায়িত্বশীল ও সৎ নেতৃত্বই পারে একটি ইতিবাচক পরিবর্তন আনতে। জনগণের অধিকার প্রতিষ্ঠা ও প্রত্যাশা পূরণে আগামী নির্বাচনে দাঁড়িপাল্লা প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান তাঁরা।