1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চলো ভালোবাসি

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৯ নভেম্বর, ২০২৪
  • ৭১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

চলো ভালোবাসি।

যেন বুকের খুব গভীরে আগ্নেয়গিরির উত্তাপ টের পাওয়া যায়।

চলো ভালোবাসি।

যেন বিষন্ন মস্তিষ্কে ঘুমাচ্ছি।

আর দেখছি- উঁচু পাহাড় থেকে পড়ে যাওয়ার মতন দুঃস্বপ্ন।

যেন হুট করে ঘুৃম ভেঙে গেলেই চরম একাকিত্ব জেঁকে বসে।

চলো ভালোবাসি।

চলো এমনভাবে ভালোবাসি-

যেন আমাদের ক্ষুধা নষ্ট হয়ে যায়।

কাজে মন না বসে।

অনেক ভিড়েও নিজেকে একা একা লাগে।

চলো ভালোবাসি।

অন্ধকারকে ভালোবেসে একা একা কাঁদি। একাই হাসি। একাই আয়নার দিকে তাকিয়ে তাকিয়ে বলি, যা তোমার সাথে দেখা হলে বলবো বলে ঠিক করে রাখি।

চলো ভালোবাসি।

যেন তোমার কথা ভাবলেই বুকের ভেতর উত্তপ্ত অনলে জল ফুটবার মতন অনুভূতি হয়।

ক্ষুধা ক্ষুধা লাগে।

কি করা উচিত, তা বুঝে উঠতে না পারি।

চলো এমনভাবেই ভালোবাসি-

যেন আমাদের দুজনের কেউ ছেড়ে চলে গেলে- ভালোবাসার প্রতি বিশ্বাস নষ্ট হয়ে যায়।

যেন আমরা আর কখনোই কাউকে ভালোবাসতে না পারি।

লেখকঃ রোদেলা আক্তার রেলমি

 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park