1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চাঁদাবাজি ও নারী কেলেঙ্কারির অভিযোগে চৌগাছা থানার ওসি ক্লোজড।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩০ ডিসেম্বর, ২০২৪
  • ৬৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

যশোরের চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করেছে জেলা পুলিশ প্রশাসন। তাকে থানার দায়িত্ব থেকে সরিয়ে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়েছে।

মাত্র দেড় মাস আগে চৌগাছা থানায় যোগদান করা এই কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ, রিমান্ড বাণিজ্য, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, নিরীহ মানুষকে হয়রানি এবং নারী কেলেঙ্কারির মতো গুরুতর অভিযোগ উঠেছে। এসব অভিযোগ পুলিশের ভাবমূর্তিকে ব্যাপকভাবে ক্ষুণ্ন করেছে বলে অভিযোগ ওঠে।

গত শনিবার (২৮ ডিসেম্বর) রাতে একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়, যেখানে ওসি পায়েল হোসেনকে এক নারীর সঙ্গে অশালীন আচরণ করতে দেখা যায়। ভিডিওতে তিনি হাসতে হাসতে মোবাইলে কথা বলছেন এবং কখনো অশালীন ইঙ্গিত দিচ্ছেন। এমনকি একপর্যায়ে নিজের শরীরও প্রদর্শন করেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরই বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়।

এর আগে বিভিন্ন গণমাধ্যমে সংবাদ হয় চাঁদাবাজিতে মেতেছেন চৌগাছা থানার ওসি। ওই প্রতিবেদনে তার ঘুষ ও চাঁদাবাজির নানা কার্যকলাপের বর্ণনা দেওয়া হয়েছিল। নিরীহ মানুষকে ভয়ভীতি প্রদর্শন এবং রিমান্ডে নিয়ে অর্থ আদায়ের অভিযোগও উঠে আসে।

এ জাতীয় নানা অপকর্মের অভিযোগে রোববার (২৯ ডিসেম্বর) ওসি পায়েল হোসেনকে যশোর পুলিশ লাইনসে ক্লোজড করা হয়। যশোরের পুলিশ সুপার জিয়াউদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, চৌগাছা থানার ওসি পায়েলের কর্মকাণ্ডে পুলিশের ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে। গোটা ঘটনা তদন্তের জন্য অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) রুহুল আমিনকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। তাদের আগামী পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন ওসি পায়েল হোসেন। তিনি সাংবাদিকদের জানান, আমি ষড়যন্ত্রের শিকার। আমাকে ট্রাপে ফেলা হয়েছে। যদিও এ বক্তব্যে তার বিরুদ্ধে উঠা অভিযোগের বিষয়ে সুনির্দিষ্ট ব্যাখ্যা পাওয়া যায়নি।

তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমিন বলেন, অভিযোগের যথাযথ তদন্ত করা হবে। সব পক্ষের বক্তব্য শোনা হবে এবং সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে প্রতিবেদন প্রস্তুত করা হবে।

এদিকে, অভিযোগ প্রমাণিত হলে ওসি পায়েল হোসেনের বিরুদ্ধে বিভাগীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। ওসি পায়েলের বিরুদ্ধে উঠা এমন গুরুতর অভিযোগ এবং ভিডিও প্রকাশের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে পুলিশ প্রশাসনের প্রতি নেতিবাচক ধারণা তৈরি হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park