1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫৩ বিজিবি কর্তৃক ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকা আটক

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১৯৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বদিউজ্জামান রাজাবাবু চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বর্ডার গার্ড বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদকদ্রব্যসহ অন্যান্য অবৈধ মালামাল চোরাচালান বন্ধে সীমান্ত এলাকায় নিয়মিত টহল পরিচালনা এবং বিশেষ টহলের মাধ্যমে নিরাপত্তা জোরদার করেছে।

গতকাল সোমবার ৫৩ বিজিবি অধীনস্থ মনাকষা বিওপির একটি বিশেষ টহলদল চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানাধীন মনাকষা ইউনিয়নের বোগলাউড়ি গ্রামে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। টহলদল অভিযান পরিচালনা করার সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে বোগলাউড়ি এলাকা দিয়ে নৌকাযোগে চোরাচালানী মালামাল পাচার হওয়ার সম্ভাবনা রয়েছে। গোপন সূত্রের  প্রেক্ষিতে তথ্য নিশ্চিত হয়ে   টহলদল পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে সন্ধ্যা ৭টা ১০ মিনিটে ২ জন ব্যক্তিকে একটি ইঞ্জিন চালিত নৌকাযোগে আসতে দেখে তাদের গতিবিধি সন্দেহ হলে থামার সংকেত দিলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। পরবর্তীতে টহলদল নৌকাটি তাদের হেফাজতে নিয়ে তল্লাশী করে। তল্লাশী করে ১৫৮০ প্যাকেট অবৈধ ও চোরাচালানকৃত ভারতীয় পাতার বিড়ি খুঁজে পেয়ে নৌকায় থাকা ব্যক্তি মোঃ নাদিম আলী, পিতা-মোঃ হারেজ আলী ও মোঃ শাওন আলী ২২, পিতা-মোঃ খাইরুল ইসলাম, উভয়ের গ্রাম-চরপাকা, পোষ্ট-বাবুপুর, থানা-শিবগঞ্জ, জেলা-চাঁপাইনবাবগঞ্জ এই দুইজন আসামি কে আটক করে। আটককৃতরা ভারতীয় পাতার বিড়ি ও ইঞ্জিন চালিত নৌকাসহ আটক হয়। এই দুইজনকে শিবগঞ্জ থানায় হস্তান্তর করার প্রক্রিয়াধীন রয়েছে।

এ ব্যাপারে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন ৫৩ বিজিবি এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ মনির-উজ-জামান, পিএসসি বিষয়ের সত্যতা নিশ্চিত করে বলেন, চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়ন (৫৩ বিজিবি) সীমান্ত এলাকায় অবৈধ ও চোরাচালানকৃত মালামাল এবং মাদকদ্রব্য চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে সর্বদা সচেষ্ঠ রয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park