1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চাকরির বয়স বৃদ্ধির প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে অবস্থান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

অনলাইন ডেস্ক 

সরকারি চাকরিতে প্রবেশে পুরুষের বয়সসীমা ৩৫ বছর এবং নারীর ক্ষেত্রে ৩৭ বছর করার যে সুপারিশ এসেছে, সেই অনুযায়ী অবিলম্বে প্রজ্ঞাপনের দাবিতে শাহবাগে অবস্থান কর্মসূচি চলছে।

সোমবার সকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ অবস্থান কর্মসূচি শুরু হয়। পরে রাজধানীর বিভিন্ন স্থান থেকে আন্দোলনকারীরা এসে তাতে শামিল হন।

আন্দোলনকারীদের সমন্বয়ক পরিচয়ে মামুন রশিদ রতন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা দীর্ঘ ১২ বছর যাবত চাকরিতে বয়সসীমা বৃদ্ধির পক্ষে আন্দোলন করেছি। স্বৈরাচার সরকার আমাদেরকে বিভিন্ন সময় মারধর করেছে। বর্তমান সরকারেও আমরা ১৪৪ ধারা ভেঙে এ আন্দোলন করেছি।

“তবে এ সরকার আমাদের দাবি-দাওয়া অনুযায়ী একটি কমিশন গঠন করে ছেলেদের ক্ষেত্রে ৩৫ ও মেয়েদের ক্ষেত্রে ৩৭ বছর চেয়ে একটি সুপারিশ করেছে। রাষ্ট্র এটা মেনে নিলে সাধুবাদ জানাই, কিন্তু যদি এর একদিনও (বয়সসীমা) কম হয়, তাহলে বাংলাদেশের ছাত্রসমাজ তা মেনে নেবে না। “

এদিনই সরকার গঠিত পর্যালোচনা কমিটির প্রধান আব্দুল মুয়ীদ চৌধুরী বলেন, “মহিলারা যেন সুযোগটা বেশি পায়, সেজন্য বয়স ৩৭ দেওয়া হয়েছে; পার্শ্ববর্তী দেশেও তা আছে । আর সবার জন্য ৩৫ সুপারিশ করা হয়েছে।

“(বয়সসীমা) কোনো গ্রেডের জন্য আলাদাভাবে বলা হয়নি, সার্বিকভাবে সব সরকারি চাকরির বিষয়ে বলা হয়েছে।”

পর্যালোচনা কমিটির সুপারিশের পরও কেন অবস্থান কর্মসূচি পালন করছেন- এ প্রশ্নের উত্তরে রতন বলেন, “আমরা কোন আশ্বাসে বিশ্বাসী নই, এর আগেও আমরা বহু আশ্বাস পেয়েছি। কিন্তু আমাদের দাবি মেনে নেয়া হয়নি। আমরা চাই কমিশনের সুপারিশ অনুযায়ী দ্রুত প্রজ্ঞাপন জারি করা হোক।

“৩২ কিংবা ৩৩ নয়, আমরা চাই ন্যূনতম ৩৫ বছরই যেন রাখা হয় চাকরিতে প্রবেশের ক্ষেত্রে।”

সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়সসীমা এখন ৩০ বছর। এটি ৩৫ করার দাবিতে কয়েক বছর ধরেই নিয়মিত কর্মসূচি পালন হচ্ছিল। কিন্তু বিগত আওয়ামী লীগ সরকার সেই দাবি একাধিকবার নাকচ করে দেয়।

শেখ হাসিনার পতনের পর অন্তর্বর্তী সরকার গঠিত হলে সেই দাবি ফের জোরাল হলে ৩০ সেপ্টেম্বর কমিটি গঠন করে অন্তর্বর্তী সরকার। আন্দোলনকারীদের দাবি পর্যালোচনা করে সম্প্রতি প্রতিবেদন দিয়েছে ওই কমিটি।

আন্দোলনকারীদের সমন্বয়ক পরিচয়ে আহমেদ তানজিল নামের একজন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে এই আন্দোলন করে আসছি। তার প্রেক্ষিতে সরকার একটি সংস্কার কমিটি গঠন করে।

“৫ সদস্য বিশিষ্ট সংস্কার কমিটি আমাদের সাথে আলোচনা করে, ৭ কার্য দিবসের মধ্যে চাকরিতে আবেদনের বয়সসীমা ছেলেদের জন্য ৩৫ এবং মেয়েদের জন্য ৩৭ করার একটি সুপারিশ করে । এই সুপারিশ যেন দ্রুত প্রজ্ঞাপন আকারে প্রকাশ করা হয় এই দাবিতেই আজকের এই কর্মসূচি।”

তিনি বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার এই কমিটি গঠন করেছে। আমাদের দাবি যৌক্তিক বলে তারা এই সুপারিশ করেছে। উপদেষ্টাদের আজকে একটি মিটিং আছে।

“তাই আমরা চাই আজকেই যেন আমাদের দাবির প্রজ্ঞাপন জারি করা হয়। প্রজ্ঞাপন না আসা পর্যন্ত আমাদের কর্মসূচি চলবে।”

সূত্র – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park