1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চাকরি বাতিলের রায়ের পর আত্মহত্যার চেষ্টা, চাঞ্চল্য মেদিনীপুর ও ক্যানিংয়ে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

রিপোর্টার: সমরেশ রায় ও শম্পা দাস, পশ্চিমবঙ্গ

সুপ্রিম কোর্টের রায়ে ২০ হাজার শিক্ষকের চাকরি বাতিল হওয়ার পর, মানসিক চাপে আত্মহত্যার চেষ্টা করলেন এক শিক্ষিকা। আত্মহননের এই ঘটনাটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যের শিক্ষা মহলে ও সংশ্লিষ্ট অঞ্চলে।

আত্মহত্যার চেষ্টা করা শিক্ষিকার নাম রুম্পা সিং, তিনি মেদিনীপুর জেলার বাসিন্দা। কর্মরত ছিলেন ক্যানিংয়ের রায়বাঘিনী হাই স্কুলে, ইতিহাস বিভাগের শিক্ষিকা হিসেবে। জানা গেছে, তিনি ২০১৬ সালের এসএসসি প্যানেলের অন্তর্ভুক্ত ছিলেন।

বিচ্ছিন্ন দাম্পত্য জীবনের পর একাই ক্যানিংয়ের নবপল্লী এলাকার একটি ভাড়া বাড়িতে বসবাস করতেন রুম্পা। পরিবার সূত্রে জানা যায়, তাঁর বাবা-মা এবং স্বামী সবাই অসুস্থ। পরিবারের চিকিৎসার খরচ এবং নানা দেনার বোঝা তাঁর কাঁধে ছিল। এর মধ্যেই চাকরি হারানোর খবরে মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন তিনি।

বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি একটি সুইসাইড নোট রেখে আত্মহত্যার চেষ্টা করেন বলে পুলিশ সূত্রে জানা গেছে। সেই চিঠিতে তিনি উল্লেখ করেছেন, কীভাবে চাকরি চলে যাওয়ার ফলে তাঁর জীবনে গভীর সংকট নেমে এসেছে। তিনি লিখেছেন, বাবার চিকিৎসা, মায়ের চিকিৎসা, অসুস্থ স্বামীর চিকিৎসা, সব কিছুই থমকে যাবে। পাশাপাশি উল্লেখ করেছেন, তাঁর প্রথম স্বামী তাঁকে নির্যাতন করতেন, সেই যন্ত্রণাও তাঁকে মানসিকভাবে দুর্বল করে তোলে।

আজ সকালে তাঁর ভাড়া বাড়ির দরজা দীর্ঘক্ষণ বন্ধ দেখে সন্দেহ হয় বাড়ির মালিকের। এরপর দরজা খুলে তাঁকে অচেতন অবস্থায় উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন রুম্পা সিং, অবস্থা এখনও স্থিতিশীল নয় বলে জানা গেছে।

এই ঘটনায় এলাকার মানুষ ও সহকর্মী শিক্ষকরা শোকাহত ও ক্ষুব্ধ। তারা বলেন, “চাকরি হারিয়ে এতজন শিক্ষকের জীবন অন্ধকারে ডুবে যাচ্ছে, কেউ কেউ আত্মহত্যার মতো পথ বেছে নিচ্ছেন, এটা অত্যন্ত উদ্বেগজনক।”

সরকারি তরফে এখনও পর্যন্ত কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে শিক্ষক মহলে এবং প্রাক্তন প্যানেলভুক্ত কর্মীদের মধ্যে গভীর হতাশা বিরাজ করছে।

ঘটনার পর রাজ্যজুড়ে চাকরি হারানো শিক্ষকদের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছে। অনেকেই দাবি তুলছেন, মানবিক দিক বিবেচনা করে সরকার যেন অবিলম্বে বিকল্প ব্যবস্থা গ্রহণ করে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park