1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চাঞ্চল্যকর হত্যা মামলার প্রধান আসামী আটক করল র‌্যাব

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নজরুল ইসলাম নবী খুলনা

বাগেরহাটে চাঞ্চল্যকর ৫ আগস্ট এর উদ্ভূত পরিস্থিতির সুযোগ নিয়ে সংখ্যালঘু প্রবীন শিক্ষককে নৃশংসভাবে হত্যা, স্ত্রী-কন্যাকে মারত্মকভাবে জখম ও মালামাল লুটের অন্যতম প্রধান আসামী মোঃ জনি শেখকে গ্রেফতার করেছে র‌্যাব।

গোপন সংবাদের ভিত্তিতে ১৬ সেপ্টেম্বর গভীর রাতে র‌্যাব-৬ এর আভিযানিক দল বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর বাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ৫ আগষ্ট রাতে মধুদিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মৃনাল কান্তি চ্যাটার্জি ও তার স্ত্রী ও কন্যাকে ধারালো অস্ত্র দিয়ে নিজ বাড়ীতে পিটিয়ে ও উপর্যুপুরি কুপিয়ে ফেলে রেখে যায়। অধিক রক্ত ক্ষরনে শিক্ষক মৃনাল কান্তি বাড়ীতেই মারা যান। গুরুতর আহত স্ত্রী ও কন্যাকে চিকিৎসার জন্য বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়।

পরে স্ত্রী সুস্হ্য হয়ে সদর থানায় মামলা দায়ের করেন। সেই থেকে র‌্যাব আসামীকে আটকের অভিযান অব্যাহত রাখে। আটক জনি শেখ সদর উপজেলার ছোট পাইকপাড়া গ্রামের বাসিন্দা। আটককৃতকে বাগেরহাট সদর মডেল থানায় হস্তান্তর করেছে র‌্যাব।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park