
হাকিকুল ইসলাম খোকন, নিউইয়র্ক
গত ২১ জানুয়ারি, মঙ্গলবার, সন্ধ্যা ৭টায় যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যাকসন হাইটসের ‘ইটজি চাইনিজ রেস্টুরেন্ট’-এ “চাটখিল উপজেলা সোসাইটি ইউএসএ”-এর মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হুমায়ন কবির এবং সঞ্চালনায় ছিলেন শরিফ হোসেন নিরব ও কবির হোসেন। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব ও সংগঠক হাজী আনোয়ার হোসেন লিটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাঈন উদ্দিন নটু।
সভায় যুক্তরাষ্ট্রে বসবাসরত চাটখিল উপজেলার ৯টি ইউনিয়ন এবং চাটখিল পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে উল্লেখযোগ্য হলেন নুর আলম সেলিম, মোহাম্মদ আলি, মাসুদ রানা, আবু সাঈদ, সরাজ ইসলাম, হুমায়ন বাঙালি, শওকত আকবর, গোলাম গাউস রুবেল, শফিকুল ইসলাম, রাশেদ আলম, নুর হোসেন, তারেক হোসেন, শিবলু, শিহাব বিন ওয়াছেক, আসিফ মাহবুব, রাজিব হোসেন, শাহরিয়ার হিমেল, নুরুল হুদা পিন্টু, মাহবুব আলম, আবদুর রহিম, নুর জালাল, শাওন শুভ, ইসমাইল হোসেন পলাশ, রাব্বি হোসেন, নুর হোসেন মিঠু, ইয়াছিন আরাফাত, মোহাম্মদ কাকন, হাছান আহম্মেদ, মোহাম্মদ রবিন, মেহেদী হাসান ফাহাদ, আহমেদ বাবু, মেহেদী হাসান অন্তর, মোহাম্মদ ইয়াছিন, গোলাম রাব্বানী অপু, কার্তিক, রমজান আলি রাশেদ, আমিন উল্লাহসহ আরও অনেকে।
সভায় সর্বসম্মতিক্রমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্টেটে বসবাসরত চাটখিলের ৯টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার প্রতিনিধিদের নিয়ে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়।
অনুষ্ঠানের সমাপনী বক্তব্যে সভাপতি হুমায়ন কবির দ্রুত সময়ের মধ্যে একটি কার্যকর কমিটি গঠনের দাবি জানান। আলোচনা সভা শেষে উপস্থিত সবাই আপ্যায়নে অংশগ্রহণ করেন।