1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চার মাস পর দেশে ফিরছেন খালেদা জিয়া, ঢাকায় পৌঁছাবেন মঙ্গলবার সকালে

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৫ মে, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

নিজস্ব প্রতিবেদক

লন্ডনে চিকিৎসা শেষে প্রায় চার মাস পর ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে তিনি দেশে ফিরছেন বলে নিশ্চিত করেছেন দলীয় সূত্র।

বাংলাদেশ সময় সোমবার রাত ৯টা ৩৫ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী ফ্লাইটটি লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেয়। তার ফ্লাইটটি কাতারের রাজধানী দোহায় একবার যাত্রাবিরতি করবে এবং মঙ্গলবার সকাল ১০টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে বলে জানা গেছে।

সোমবার স্থানীয় সময় দুপুর ২টা ১০ মিনিটে তিনি বড় ছেলে তারেক রহমানের লন্ডনের বাসা থেকে বের হন। বিমানবন্দরে ওঠার আগে খালেদা জিয়া স্বজন ও বিএনপির নেতাদের সঙ্গে বিদায় শুভেচ্ছা বিনিময় করেন। সে সময় একটি ভিডিওতে দেখা যায়, তিনি তারেক রহমানকে ইঙ্গিত করে অন্যদের বলছেন, “ভাইয়ার খেয়াল রেখো।”

বিএনপি চেয়ারপারসনের সফরসঙ্গী হিসেবে রয়েছেন দুই পুত্রবধূ ডা. জুবাইদা রহমান ও শর্মিলা রহমানসহ মোট ১৪ জন।

খালেদা জিয়ার আগমন উপলক্ষে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা তাকে স্বাগত জানাতে ব্যাপক প্রস্তুতি নিয়েছেন। বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত দলের নেতাকর্মীদের রাস্তার পাশে অবস্থান করতে নির্দেশনা দেওয়া হয়েছে। জনদুর্ভোগ এড়াতে সবাইকে ফুটপাতে অবস্থান করতে বলেছে দলীয় হাইকমান্ড ও ঢাকা মহানগর পুলিশ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park