1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চিংড়ি চাষে জাতীয় স্বর্ণপদক অর্জনে পাইকগাছাবাসীর সংবর্ধনা পেলেন রিপন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ শফিয়ার রহমান, পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

খুলনার পাইকগাছায় বাগদা চিংড়ি চাষে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জাতীয় পর্যায়ে স্বর্ণপদক প্রাপ্ত সফল চিংড়ি চাষী গোলাম কিবরিয়া রিপনকে পাইকগাছা চিংড়ি চাষী সমিতি ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

বুধবার দুপুরে পাইকগাছা উপজেলার কাশিমনগর এলাকা থেকে শত শত মোটরসাইকেল শোভাযাত্রার মধ্য দিয়ে রিপনকে পৌরসভা চত্তরে নিয়ে যাওয়া হয়। সংবর্ধনা স্থলে পৌছালে চিংড়ি চাষী সমিতি এবং বিভিন্ন পেশাজীবি সংগঠনের সদস্যরা তাকে ফুলের শুভেচ্ছা জানিয়ে সংবর্ধনা প্রদান করেন।

জাতীয় মৎস্য সপ্তাহ ২০২৫ উপলক্ষে গত ১৮ আগস্ট মাননীয় প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুসের কাছ থেকে স্বর্ণপদক ও সম্মাননা স্মারক গ্রহণ করেন গোলাম কিবরিয়া রিপন।

সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাইকগাছা চিংড়ি চাষী সমিতির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সাংবাদিক জি এম মিজানুর রহমান মিজান। বক্তব্য রাখেন ষোলআনা সমবায় সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান, মোর্তজা জামান আলমগীর রুলু, বিএনপি নেতা তুষার কান্তি মন্ডল, বেনজির আহ্মেদ লাল, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক ফসিয়ার রহমান এবং আজু মোল্লাসহ অন্যান্যরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park