1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

চিংড়ি চাষে সাফল্যের দৃষ্টান্ত মারুফ সরদার: ডুমুরিয়ার রুদাঘরার মাটিতে গড়েছেন ভাগ্যবদলের গল্প

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ২১১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া (খুলনা)

খুলনার ডুমুরিয়া উপজেলার রুদাঘরা ইউনিয়নের কেওড়াতলার তরুণ চাষি মারুফ সরদার এখন গলদা চিংড়ি চাষে সাফল্যের রোল মডেল। একসময় যিনি মাছ চাষে অভিজ্ঞ ছিলেন না, তিনি আজ পরিশ্রম, ধৈর্য আর আধুনিক পদ্ধতির প্রয়োগে নিজ ভাগ্য বদলে ফেলেছেন এবং এলাকার অন্য চাষিদের অনুপ্রেরণার উৎস হয়ে উঠেছেন।

মারুফ সরদারের ১২০ শতক আয়তনের ঘেরে এবার উৎপাদিত হয়েছে প্রায় ৮৫০ কেজি গলদা চিংড়ি—অর্থাৎ শতকে সাত কেজিরও বেশি। পাশাপাশি সাদা মাছ বিক্রি করে তিনি অর্জন করেছেন প্রায় ৭০ হাজার টাকা। যেখানে এলাকার গড় উৎপাদন শতকে তিন থেকে চার কেজি, সেখানে মারুফের ঘের এখন সাফল্যের নতুন মানদণ্ড।

প্রথম দিকে ঘেরের গভীরতা কম থাকায় বৃষ্টির সময় তলিয়ে যেত, উৎপাদনও হত খুব কম। কিন্তু এখন তিনি উন্নত সনাতন ও বৈজ্ঞানিক পদ্ধতিতে চাষ করছেন। ঘেরের গভীরতা প্রায় পাঁচ ফুট, পাড়ের প্রস্থ পাঁচ ফুটেরও বেশি এবং পুরো ঘের নেট দিয়ে ঘেরা। এতে পানি ও মাছের নিরাপত্তা নিশ্চিত হচ্ছে।

তিনি নিয়মিত ঘেরে চুন, প্রিবায়োটিক ও প্রোবায়োটিক ব্যবহার করেন, মানসম্মত পোনা ছাড়েন এবং ভালো মানের ফিড প্রয়োগ করেন। উপজেলা মৎস্য অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে তাদের পরামর্শ অনুযায়ী ঘেরের পরিচর্যা করেন।

মারুফ সরদার বলেন, “আগে ঘের ব্যবস্থাপনা ঠিকভাবে জানতাম না। এখন নিয়মিত পানি পরীক্ষা, ঘেরের গভীরতা বাড়ানো, ভালো মানের পিএল ও ফিড ব্যবহার—এসব মেনে চলায় উৎপাদন বেড়েছে। মৎস্য অফিসের পরামর্শই আমার সাফল্যের মূল চাবিকাঠি।”

এ বিষয়ে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সোহেল মো. জিল্লুর রহমান রিগান বলেন, “মারুফ সরদার একজন অত্যন্ত পরিশ্রমী ও সচেতন চাষি। তিনি নিয়মিত অফিসে এসে পরামর্শ নেন এবং প্রশিক্ষণ গ্রহণ করেন। এই বছর তিনি দুইটি প্রশিক্ষণ সম্পন্ন করেছেন। তার সাফল্য অন্যান্য চাষিদের জন্য অনুকরণীয়।”

বর্তমানে মারুফ সরদারের ঘের স্থানীয়ভাবে ‘নমুনা ঘের’ হিসেবে পরিচিতি পেয়েছে। তার সফলতার গল্প রুদাঘরা ও আশপাশের গ্রামগুলোতে ছড়িয়ে পড়েছে। ফলে অন্য চাষিরাও তার পথ অনুসরণ করে আধুনিক পদ্ধতিতে গলদা চাষে এগিয়ে আসছেন।

ডুমুরিয়ার মাটি ও পানির উপযোগী পরিবেশে মারুফ সরদারের এ সাফল্য কেবল ব্যক্তিগত নয়—এটি স্থানীয় অর্থনীতির জন্যও ইতিবাচক বার্তা বহন করছে। তার জীবনপ্রবাহ প্রমাণ করছে, সঠিক দিকনির্দেশনা ও পরিশ্রম থাকলে গ্রামীণ মানুষও হতে পারেন সফল উদ্যোক্তা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park