1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চিতলমারীতে তিন বছরের শিশুকে হত্যা, ঘাতক গ্রেফতার   

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৩২১ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাটের চিতালমারীতে শিহাব শেখ (৩) নামের এক শিশুকে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (২৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার হিজলা গ্রামের হামিম শেখের বাথরুম থেকে পুলিশ ওই শিশুর মরদেহ উদ্ধার করে।

 

শিশু শিহাবকে হত্যার অভিযোগে হামীম শেখ (১৭) নামের এক কিশোরকে আটক করেছে পুলিশ। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে।

 

নিহত শিহাব চিতলমারী উপজেলার হিজলা গ্রামের ফরহাদ শেখের ছেলে এবং আটক হামিম শেখ একই এলাকার রমজান শেখের ছেলে।

 

পুলিশ গ্রেপ্তারকৃত হামিমের ঘর থেকে শিহাবের পরিহিত রক্তমাখা প্যান্ট, পায়ের স্যান্ডেল ও কাঁচি উদ্ধার করেছে। এ ঘটনায় নিহত শিশু শিহাবের মা সুমি আক্তার বাদী হয়ে চিতলমারী থানায় একটি মামলা দায়ের করেছেন।

 

আজ বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকালে হত্যার কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে এবং গ্রেফতারকৃত হামীম শেখকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে। নিহতের পরিবারে চলছে শোকের মাতম।

 

একমাত্র ছেলেকে হারিয়ে পাগল প্রায় মা-বাবা। তাঁদের কান্নায় এলাকা ভারি হয়ে উঠেছে। এ ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি দাবী করেছে নিহতের পরিবার ও এলাকাবাসী।

 

পরিবারের অভিযোগ, অন্য দিনের মত শিশুদের সাথে বুধবার বিকেলেও খেলাধুলা করছিল তিন বছর বয়সী শিহাব। সেখান থেকে নিখোঁজ হয় সে। পরে পরিবার ও এলাকাবাসী খোঁজাখুঁজি ও মাইকিং করে না পেয়ে শামীম শেখের গতিবিধি সন্দেহ হলে তার ঘরে আশপাশে তল্লাশী করে লাশ উদ্ধার করে।

 

চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ইকরাম হোসেন জানান, শিশু শিহাবের শরীরের একাধিক স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে হামিম শেখ নামের একটি কিশোরকে আটক করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে হত্যার কথা স্বীকার করেছে। বিকেলে শিহাবের হাত-পা বেধে হত্যা করে নিজ ঘরের পাশে প্রসাবখানায় ফেলে রাখে হামিম। এ ঘটনায় শিহাবের মা সুমি আক্তার বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। বৃহস্পতিবার সকালে হত্যার কারণ উদঘাটনে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট জেলা হাসপাতাল মর্গে এবং গ্রেফতারকৃত হামীম শেখকে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park