1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চিনির পর্যাপ্ত মজুত আছে, এক টাকাও বাড়বে না দাম’

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মার্চ, ২০২৪
  • ১২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আসন্ন রমজান মাসে চিনির সংকট হবে না বলে জানিয়ে বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু বলেছেন, চিনির পর্যাপ্ত মজুত আছে। দাম এক টাকাও বাড়বে না। রোজায় ভোক্তাকে একটু স্বস্তি দিতে টিসিবি’র ফ্যামিলি কার্ডধারীদের ১০০ টাকার চিনি, ৭০ টাকায় দিচ্ছে বাণিজ্য মন্ত্রণালয়।

 

আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) পবিত্র রমজান উপলক্ষে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) দ্বিতীয় পর্বের পণ্য বিক্রির কার্যক্রম উদ্বোধনের সময় এসব কথা বলেন তিনি। সকাল সাড়ে ৯টায় ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৪ নম্বর ওয়ার্ডের তিব্বত মোড়ের পূর্ব কলোনি বাজার সংলগ্ন পলিটেকনিক মাঠে এ উদ্বোধন অনুষ্ঠান হয়।

 

মার্চে ১০০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল, ৩০ টাকা দরে ৫ কেজি চাল, ৭০ টাকায় এক কেজি চিনি, ৬০ টাকা দরে ২ কেজি মশুর ডাল এবং দেড়শ’ টাকায় এক কেজি খেজুর কিনতে পারবেন টিসিবির ফ্যামিলি কার্ডধারীরা।

 

চট্টগ্রামে আগুনে সুগারমিল পুড়ে যাওয়ার বিষয়টি তুলে ধরে বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, চিনিকলে অগ্নিকাণ্ড বা অন্য কোনো কারণে বাজারে চিনির সংকট হওয়ার কোনো সম্ভাবনা নেই। আমি ব্যবসায়ীদের বলছি, তারা যেন সংকটের অপচেষ্টা না করেন। পত্র-পত্রিকায় আমি দেখছি দু-এক জায়গায় চিনির দাম বাড়ানোর অচেষ্টা হচ্ছে, বিক্রেতারা কেউ যেন সেটা না করেন। কারণ মিলগেটেও চিনির দাম এক টাকাও বাড়বে না।

 

রমজানে বাজারে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে আহসানুল ইসলাম বলেন, ‘আমরা কখনই চাই না পুলিশ-আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে বাজারের সুষ্ঠু পরিবেশ নষ্ট করতে। বাজারে যদি সাধারণ গতি থাকে, সুষ্ঠুভাবে চলে, আমি বিশ্বাস করি বাজারে ন্যায্যমূল্যে পণ্য পাওয়া যাবে। আমরা সেই চেষ্টাই করছি। তবে সেটা না হলে আমরা সব ধরনের কঠোর পদক্ষেপ নেব। এই রমজানে বাজার স্থিতিশীল রাখতে হবে।

 

আহসানুল ইসলাম বলেন, কিছু সুবিধাভোগী আছে যারা সবসময় বাজার ব্যবস্থাপনা ত্রুটিগুলোকে অজুহাত বানিয়ে মুনাফা করতে চায়। আমরা চেষ্টা করছি তাদের নিয়ন্ত্রণ করতে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park