1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চুরির মামলার পলাতক আসামী নাসির উদ্দিন মোল্লাকে গ্রেফতার করেছে র‍্যাব

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১৮৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

পটুয়াখালী জেলা প্রতিনিধি: শ্রী মিশুক চন্দ্র ভুঁইয়া

পটুয়াখালী: র‌্যাব-৮, সিপিসি-১, পটুয়াখালী, গপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে চুরির মামলার ১নং এজাহারনামীয় পলাতক আসামী মোঃ নাসির উদ্দিন মোল্লা (৪৭) কে গ্রেফতার করেছে।

এ ঘটনায় র‍্যাব সদস্যরা শাখারিয়া-আমখোলা রোড থেকে আসামীকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী পটুয়াখালী জেলার গলাচিপা থানার ছৈলা বুনিয়া এলাকার আতাহার মোল্লার ছেলে।

মামলা সূত্রে জানা যায়, বাদী চম্পা বেগম সৌদি প্রবাসী মেয়ের বাসায় অবস্থান করছিলেন। আসামী মোঃ নাসির উদ্দিন তার দ্বিতীয় স্বামী হিসেবে বাদীর বাড়িতে আসতেন এবং কিছুদিন থাকতেন। ২২ নভেম্বর ২০২৪ তারিখে আসামী বাদীর বাড়িতে অবস্থান করেন এবং ২৬ নভেম্বর ২০২৪ তারিখে চলে যাওয়ার পর বাদী তার মেয়ের রুমে গিয়ে দেখেন আলমারীর ড্রয়ার ভেঙে মূল্যবান স্বর্ণালংকার ও ৪০,০০০ সৌদি রিয়ালসহ প্রায় ৪৬ লাখ টাকা মূল্যের সম্পদ চুরি হয়ে গেছে।

বাদী বিষয়টি তার প্রবাসী মেয়েকে জানালে, তিনি ফোনে আসামীকে বিষয়টি জানালে আসামী অলংকার ও রিয়াল ফেরত দেওয়ার কথা বলেন। কিন্তু বারবার চেষ্টা করেও ফেরত না পাওয়ায় বাদী কাফরুল থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তা র‍্যাবকে আসামী ধরার জন্য রিকুইজিশন পাঠান এবং তাদের সহায়তায় আসামী গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামীকে পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং পরবর্তীতে মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট তা হস্তান্তর করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park