1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

চুলকাটি প্রেসক্লাবে ইফতার মাহফিল অনুষ্ঠিত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ৮ মার্চ, ২০২৫
  • ৮৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বাগেরহাট জেলা প্রতিনিধি: হারুন শেখ

বাগেরহাট সদরের চুলকাটি বাজারে অবস্থিত চুলকাটি প্রেসক্লাবের উদ্যোগে দোয়া ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ মার্চ) সন্ধ্যায় প্রেসক্লাবের হল রুমে আয়োজিত ইফতার মাহফিলে চুলকাটি বাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মুফতি ফেরদৌস আলম মুসলিম উম্মার শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

ইফতার মাহফিলে চুলকাটি বাজার বণিক সমিতির সভাপতি শেখ আব্দুল কুদ্দুস, সাংগঠনিক সম্পাদক শেখ শওকত হোসেন, চুলকাটি প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার মোড়ল, সাধারণ সম্পাদক আরিফ ঢালী, সাংবাদিক জিএম মিজানুর রহমান, শেখ আসাদুজ্জামান সোবহান, অমিত কর বিলাস, শেখ মিজানুর রহমান মিঠু, জাকারিয়া শাওন, সাকিব হাসান জনি, রেজওয়ান রুম্মান শৈশব, মজনু শেখ, তরিকুল মোল্লা সহ চুলকাটি প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park