
জামরুল ইসলাম রেজা, ছাতক (সুনামগঞ্জ):
সুনামগঞ্জের ছাতক উপজেলার সিংচাপইর ইউনিয়নের আইনাকান্দি গ্রামে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্টের উদ্যোগে ৫০০ দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৮ মার্চ) সকালে ট্রাস্টের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আশিকুল ইসলাম আশিকের নিজ বাড়িতে এ বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন সিংচাপইর ইউনিয়ন ৯নং ওয়ার্ডের মেম্বার রফিকুল ইসলাম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি হাজি আবুল হোসেন, মনফর আলী, সিরাজ উদ্দিন, আব্দুল হাসিম, তেরা মিয়া, চান খাঁ, আনোয়ার ইসলাম, ময়না মিয়া, আব্দুল কাদির, কালা মিয়া ও আব্দুল মানিকসহ অন্যান্যরা।
জানা যায়, ২০০৩ সাল থেকে আলহাজ্ব খোয়াজ আলী জনকল্যাণ ট্রাস্ট শিক্ষা, ধর্মীয় প্রতিষ্ঠান ও দুর্যোগকালে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করছে। সংগঠনটির কার্যক্রমে যুক্ত রয়েছেন ট্রাস্টের চেয়ারম্যান আশিকুল ইসলাম আশিকের পরিবারের সদস্যরা, যারা প্রবাস থেকেও এ জনকল্যাণমূলক কাজে অবদান রাখছেন।
ঈদের শুভেচ্ছা জানিয়ে এক বিবৃতিতে আশিকুল ইসলাম আশিক বলেন, “আমরা সবসময় মানুষের পাশে থাকার চেষ্টা করি এবং ভবিষ্যতেও পাশে থাকব ইনশাআল্লাহ। আপনারা আমাদের পরিবারের জন্য দোয়া করবেন।”