1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৪ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ছাতক পৌর খেলাফত মজলিসের ইফতার মাহফিল ও শুরা অধিবেশন সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ছাতক প্রতিনিধি

সুনামগঞ্জের ছাতক পৌর খেলাফত মজলিসের ইফতার মাহফিল ও মজলিসে শুরার অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার শহরের রওশন কমপ্লেক্সে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলী।

পৌর খেলাফত মজলিসের নবনির্বাচিত সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মাওলানা জহির আহমদের সভাপতিত্বে এবং নবনির্বাচিত কমিটির সাধারণ সম্পাদক কে এম সুলাইমান তালুকদার ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাফিজ উমায়রুল ইসলাম লস্করের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় খেলাফত মজলিসের উলামা বিষয়ক সম্পাদক মুফতি শায়খ আলী হাসান উসামা, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শায়েখ ইমাম উদ্দিন, সিলেট জেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা নেহাল আহমদ, সুনামগঞ্জ জেলা সহ-সভাপতি মাওলানা সদরুল আমিন, মাওলানা আকিক হোসাইন, জেলা সহ-সাধারণ সম্পাদক মাওলানা আখতার হোসাইন আতিক, ছাতক উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা আকবর আলী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবু হুরায়রা ছুরত, ছাতক অনলাইন প্রেসক্লাবের সভাপতি সাকির আমিন, জেলা খেলাফত মজলিসের সহ-প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মাওলানা বদরুল আলম, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আবুল হাসনাত, সাধারণ সম্পাদক মাওলানা জসিম উদ্দিন, ইসলামি আন্দোলন বাংলাদেশের জেলা মহিলা ও পরিবার কল্যাণ সম্পাদক মুফতি হুসাইন আল হারুন, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর শাখার সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান উসমান, ইসলামি ছাত্র মজলিস জেলা সভাপতি এনামুল হক আলী প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন ছাতক উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ তৌফিক হোসেন খান, পৌর জামায়াত নেতা নোমান আহমদ, ইসলামি আন্দোলন উপজেলা সাধারণ সম্পাদক মুফতি মির্জা সাজিদুর রহমান ছাতকী, জেলা যুব মজলিসের সহ-সভাপতি কে এম মোশাহিদ আলী, জেলা ছাত্র মজলিসের সাধারণ সম্পাদক জুবায়ের নাবিল, পৌর খেলাফত মজলিসের সহ-সভাপতি মাওলানা দ্বীন মোহাম্মদ, যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজ সিদ্দিকুর রহমান, মাওলানা এখলাছুর রহমান, সদস্য শাহ আলমসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, ব্যবসায়ী ও সাংবাদিকবৃন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মাওলানা আলী আজমান। ইফতারের আগে মজলিসে শুরার অধিবেশন শেষে নবনির্বাচিত কমিটির সভাপতি হিসেবে মাওলানা জহির আহমদ ও সাধারণ সম্পাদক হিসেবে কে এম সুলাইমান তালুকদারকে শপথ পাঠ করানো হয়। এছাড়া, ইফতার শেষে বিপুল সংখ্যক কর্মী খেলাফত মজলিসে যোগদান করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park