1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৬:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

ছাত্রীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ আগস্ট, ২০২৪
  • ২০৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ছাত্রীকে শ্লীলতাহানি ও কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করেছেন শিক্ষার্থীরা।

বুধবার (২৮ আগস্ট) দুপুরে উপজেলার সোনাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

শিক্ষার্থীদের অভিযোগ বিদ্যালয়টির বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলম দশম শ্রেণির এক ছাত্রীর শ্লীলতাহানিসহ কুপ্রস্তাব দিয়ে আসছেন। তার বরখাস্তসহ বিচারের দাবিতে বিক্ষোভ করেন তারা। বিক্ষোভের অংশ হিসেবে বুধবার দুপুরে শিক্ষার্থীরা বিদ্যালয় হতে একটি মিছিল বের করে সোনাহাট স্থলবন্দর সড়কের কলেজ মোড় ঘুরে বিদ্যালয় মাঠে এসে পুনরায় জড়ো হন। এ সময় অভিযুক্ত শিক্ষকের বরখাস্ত ও বিচার দাবিতে বিক্ষোভ করেন। পরে হয়রানির শিকার ছাত্রী প্রধান শিক্ষক বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ওই বিদ্যালয়ের বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলম দশম শ্রেণির ছাত্রীদের প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর সময় ওই ছাত্রীকে দীর্ঘদিন থেকে বিভিন্ন কুরুচিপূর্ণ আকার-ইঙ্গিত করে আসছেন তিনি। গত ২৪ জুন তাকে সরাসরি কুপ্রস্তাব দেন এবং ছাত্রীর হাত ধরে টানাটানি করেন। পরবর্তীতে ওই ছাত্রী বিষয়টি তার সহপাঠীদের কাছে বললে তা ক্ষোভে পরিণত হয়। এর প্রেক্ষিতে তার বিরুদ্ধে বিক্ষোভ ও মিছিল হয়। এ সময় বিদ্যালয় ছেড়ে অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলম আত্মগোপনে চলে যান।

অভিযুক্ত শিক্ষক মঞ্জুরুল আলমের বক্তব্য জানতে তার ফোনে কয়েকবার ফোন দিলে সেটি বন্ধ পাওয়া যায়। ফলে তার বক্তব্য পাওয়া যায়নি। সোনাহাট দ্বিমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আলমগীর হোসেন জানান, বিএসসি শিক্ষক মঞ্জুরুল আলমের বিরুদ্ধে একটি অভিযোগ পেয়েছি। বিদ্যালয়ের বর্তমান সভাপতির সঙ্গে কথা বলে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিদ্যালয়টির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম ফেরদৌস জানান, ওই ছাত্রী প্রধান শিক্ষক বরাবর একটি অভিযোগ দিয়েছেন। প্রধান শিক্ষককে তদন্ত করে রিপোর্ট দেয়ার নির্দেশ দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে সে অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park