1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

ছাত্রীদের আন্দোলনে সাড়া, হল ফি কমলো ১৪০০ টাকা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২১ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া,জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল ‘বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল’-এর ফি কমানোর দাবিতে চার দফা দাবিতে উপাচার্যের দপ্তর ঘেরাও করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।

২১ এপ্রিল ২০২৫, সোমবার দুপুরে ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ মিছিল করেন এবং উপাচার্যের দপ্তর ঘেরাও করেন। তার আগে হলে প্রাধ্যক্ষ বরাবর স্মারকলিপি জমা দেন তারা।

বিক্ষোভে শিক্ষার্থীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন, যার মধ্যে ছিল— “আমার বোন মিছিল করে, প্রশাসন কি করে”, “হল ফি কমাতে হবে”, “প্রশাসন প্রশাসন, লজ্জা লজ্জা”, “ভিসি স্যার কই গেলো” প্রভৃতি।

শিক্ষার্থীরা বলেন, “তিন বছর ধরে হলের ওয়াইফাই সমস্যা, খাবারের মানহীনতা এবং মেডিকেল সেন্টারের অনুপস্থিতি ভোগাচ্ছে ছাত্রীদের। তবু ফি আদায় করা হচ্ছে অতিরিক্ত। অন্যান্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এখানে সুবিধা কম হলেও ফি বেশি।”

তারা আরও অভিযোগ করেন, “হল প্রভোস্ট সমস্যাগুলোর দায় এড়িয়ে গিয়ে সবকিছু আইসিটি সেল ও প্রশাসনের দায়িত্ব বলে দায়সারা মন্তব্য করেছেন। একাধিকবার ওয়াইফাই সমস্যা সমাধানের আশ্বাস দিয়ে এখন পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।”

ছাত্রীদের চার দফা দাবিগুলো ছিল—

১. হল ফি ৩৪০০ টাকা থেকে কমিয়ে অর্ধেক করা।

২. খাবারের মান উন্নয়ন এবং আলাদা ডাইনিং চালু।

৩. মেডিকেল সেন্টার স্থাপন ও স্বাস্থ্যসেবা নিশ্চিত।

৪. অধিক ক্ষমতাসম্পন্ন ওয়াইফাই ব্যবস্থা চালু।

ছাত্রীদের লাগাতার আন্দোলনের মুখে বিশ্ববিদ্যালয় প্রশাসন অবশেষে দাবি মেনে নেয়। প্রশাসন ঘোষণা দেয়, হলের বার্ষিক ফি ৩৪০০ টাকা থেকে ১৪০০ টাকা কমিয়ে ২০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের এক কর্মকর্তা জানান, “শিক্ষার্থীদের যৌক্তিক দাবির প্রেক্ষিতে উপাচার্য মহোদয়ের নির্দেশনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যান্য দাবিগুলো নিয়েও দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park