1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১১ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের চার দফা দাবিতে বিক্ষোভ

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) শিক্ষার্থীরা ইউসিজি কর্তৃক বাজেট বৈষম্যের অভিযোগে বিক্ষোভ মিছিল করেছেন। শিক্ষার্থীরা ২০২৫-২৬ অর্থবছরের বাজেট বৃদ্ধিসহ চারটি দাবি উত্থাপন করেছেন।

মঙ্গলবার (৬ মে, ২০২৪) দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের শান্ত চত্বরে শুরু হওয়া বিক্ষোভ মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ভাষা শহিদ রফিক ভবনের নিচে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা “বৈষম্যের গদিতে, আগুন জ্বালো একসাথে”, “জবি নিয়ে বৈষম্য, মানি না মানবো না”, “বৈষম্যের কালো হাত, ভেঙে দাও, গুড়িয়ে দাও”—এমন স্লোগানে শামিল হন।

শিক্ষার্থীদের চার দফা দাবিগুলো হলো:

১. ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বাজেট বৃদ্ধি এবং অন্তত ৭০ শতাংশ শিক্ষার্থীর জন্য আবাসন ভাতা অন্তর্ভুক্ত করা। ২. দ্বিতীয় ক্যাম্পাস নির্মাণ এবং পুরান ঢাকায় ড. হাবিবুর রহমান হল ও বাণী ভবনের নির্মাণকাজ আগামী ১০ মে’র মধ্যে শুরু করা। ৩. বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি ১৫ দিন অন্তর দ্বিতীয় ক্যাম্পাস ও হল নির্মাণ কার্যক্রমের অগ্রগতি মুক্তমঞ্চে ব্রিফ করার বাধ্যবাধকতা আরোপ। ৪. আগামী ১৫ মে’র মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনের রোডম্যাপ ঘোষণা।

শিক্ষার্থীরা বলেন, ২০ হাজার শিক্ষার্থীর জন্য আবাসন সংকট এবং ক্লাসরুমের সংকট, যা শিক্ষার মানে ব্যাপক প্রভাব ফেলছে। তারা আরও জানান, প্রতিষ্ঠার পর থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় বাজেটে বৈষম্যের শিকার হয়ে আসছে।

বিক্ষোভ মিছিলে বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী অংশ নেন। মিছিল শেষে শিক্ষার্থীরা আগামীকাল ভিসি ভবনের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park