1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আগামীকাল পালিত হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৫ আগস্ট, ২০২৫
  • ১৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি

যোগেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের শুভ আবির্ভাব তিথি উদ্‌যাপন উপলক্ষে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের উদ্যোগে আগামীকাল (১৬ আগস্ট ২০২৫, শনিবার) বিশেষ ধর্মীয় অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনের নিচতলায় অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল ৯:৩০ মিনিটে শুরু হবে শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ শোভাযাত্রা, এরপর অতিথিবৃন্দ আসন গ্রহণ করবেন এবং অনুষ্ঠিত হবে আলোচনা সভা। সকাল ১১:৩০ মিনিটে অনুষ্ঠিত হবে শাস্ত্রীয় আলোচনা, যা দুপুর ১২:৩০ মিনিটে প্রার্থনা সঙ্গীত ও প্রসাদ বিতরণীর মাধ্যমে শেষ হবে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পিএইচডি, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমিন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মুহাম্মদ তাজাম্মুল হক ও ছাত্রকল্যাণ পরিচালক ড. কে. এ. এম. রিফাত হাসান অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের আহ্বায়ক অধ্যাপক ড. রবীন্দ্রনাথ মন্ডল এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ড. সুরঞ্জন কুমার দাস অতিথি হিসেবে অংশ নেবেন।

বিশ্ববিদ্যালয়ের সকল রাজনৈতিক দলের প্রতিনিধি, সাংবাদিক, সামাজিক সংগঠন এবং শিক্ষার্থীরা এই আয়োজনে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ প্রাপ্ত হয়েছেন। অনুষ্ঠানটি শিক্ষার্থীদের মধ্যে ধর্মীয় ঐক্য ও সনাতনী সংস্কৃতির উজ্জীবন হিসেবে পালিত হবে।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park