1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জনতার গণধোলাইয়ে আটক হলেন আওয়ামী দোসর

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ জুন, ২০২৫
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

আবির হোসেন কয়রা, খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার সদর ইউনিয়নে নিরীহ যুবক ইমরুল সানা-এর ওপর নৃশংস হামলার ঘটনায় জড়িত আওয়ামী দোসর ও কুখ্যাত সাবেক বনদস্যু মোশাররফ মোল্যার আপন ভাই অবশেষে জনতার হাতে আটক হয়েছেন।

গত ০৮ জুন, রবিবার, পবিত্র ঈদুল আজহার পরের দিন, কয়রার চিহ্নিত সন্ত্রাসী মোশাররফ মোল্যাসহ তার পাঁচ ভাই এবং ভাতিজা হাসন মিলে ইমরুল সানাকে নির্মমভাবে কুপিয়ে জখম করে ফেলে রেখে যায়। এ ঘটনার পর এলাকাবাসীর মাঝে চরম ক্ষোভ বিরাজ করে।

আজ ১৩ জুন, শুক্রবার সকাল ১১টায়, ঘটনার সাথে জড়িতদের খোঁজ পেয়ে স্থানীয় জনতা‘রা আটক করে গণধোলাই দেয় এবং পরবর্তীতে তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করে। আটককৃতদের মধ্যে রয়েছেন মোশাররফ মোল্যার আপন ভাই আকবারুল মোল্যা, যিনি এই মামলার ০২ নং আসামি।

ইমরুল সানার ওপর হামলার ঘটনায় কয়রা থানায় জি-আর মামলা নং ১৯৮৩(৪)/১ দায়ের হয়েছে। মামলার মোট আসামি ৭ জন। স্থানীয়রা জানিয়েছেন, মোশাররফ মোল্যার বিরুদ্ধে কয়রা থানা সহ খুলনার বিভিন্ন আদালতে ১৮টিরও বেশি মামলা রয়েছে। তিনি এবং তার পাঁচ ভাই দীর্ঘদিন ধরে এলাকায় চাঁদাবাজি, রাহাজানি, মারামারি ও খুনখারাপির সাথে জড়িত। আওয়ামী লীগ শাসনামলে তারা সাধারণ মানুষকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে হয়রানি করেছে এবং সামান্য বিরোধেও অন্যায়ভাবে নির্যাতন করেছে বলে অভিযোগ উঠেছে।

এলাকার প্রবীণ বাসিন্দা রউফ সানা জানান, “ওরা মানুষ হিসেবে কখনো ভালো ছিল না। বহু বছর ধরে অন্যায়ের সাথে জড়িত। আজ জনতার হাতে গণধোলাই খেয়ে পুলিশের হাতে ধরা পড়েছে। আমরা ইমরুল সানার উপর হামলার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।”

এলাকাবাসীর দাবি, অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে কয়রা উপজেলার মানুষকে সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে মুক্ত রাখা হোক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park