1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জনপ্রিয় সম্পাদক এমডি নুরুজ্জামানের অকাল মৃত্যু

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ জুলাই, ২০২৪
  • ১৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ মামুন হাচান

‘নীলাকাশ টুডে’ নিউজ পোর্টাল এর সম্পাদক ও প্রকাশক এম ডি নুরুজ্জামান গতকাল আনুমানিক রাত সাড়ে ১০ টার দিকে শ্যামনগর থেকে নূরনগর নিজ বাড়ি ফেরার পথে গোপালপুর অভিমুখী শ্যামনগর মুক্তিযোদ্ধা সড়কের কুলখালী নামক স্থানে নির্মানাধীন বক্স কালভার্টের গর্তে পড়ে মর্মান্তিক ভাবে নিহত হয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ( إِنَّا لِلَّٰهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ‎).

ঠিকাদারী প্রতিষ্ঠানের খামখেয়ালীপনায় অন্ধকার রাস্তায় কোন সতর্কতামূলক ব্যারিকেড ব্যবস্থা না রাখায় অকালে ঝরে গেল একজন সাহসী গণমাধ্যম কর্মীর জীবন।

সাংবাদিক নুরুজ্জামান অন্ধকারে তার ব্যবহৃত সাইকেলটি নিয়ে গর্তের মধ্যে পড়ে যান। গর্তের মধ্যে খাড়া করে রাখা রডে আঘাত লেগে তার মাথা ছিদ্র হয়ে অন্য দিক দিয়ে বেরিয়ে যায়।

সাংবাদিক নুরুজ্জামান, অত্যন্ত ব্যতিক্রমধর্মী একজন মানুষ ছিলেন। দুরন্ত, উজ্জীবিত এবং সফল হওয়ার ক্ষুধা সব সময় উনার চোখে মুখে, ওনার কাজে। এইতো সেদিনের কথা সাংবাদিক নুরুজ্জামান আমার বাসায় খুলনা এসেছিলেন এক সাথে অনেক জায়গায় ঘুরেছি। এবং বিভিন্ন বিষয় নিয়ে উনার সাথে আমার কথা হয়। অত্যন্ত প্রাণবন্ত একজন মানুষ ছিলেন। তিনি আমাকে নিউজ পোর্টাল এর খুলনা বিভাগীয় প্রধানের দায়িত্ব দেন।

জানি  আমরা একদিন মরে যাব এই জন্যেই পৃথিবীটাকে এত সুন্দর লাগে। যদি জানতাম আমাদের মৃত্যু নেই তাহলে পৃথিবীটা কখনোই এত সুন্দর লাগতো না। জীবনটা যে এত ক্ষণস্থায়ী, মানুষের কিসের এত অহংকার, যার শুরু একফোটা রক্তবিন্দু দিয়ে আর শেষ হয় মৃত্তিকায়। আমরা তাহার রুহের মাগফেরাত কামনা করি। 

সাংবাদিক নুরুজ্জামান ভাইকে আল্লাহ তায়ালা মাফ করে জান্নাত নসিব করুন। আমীন। 

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park