1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
নড়াইলে নবগঙ্গা সেতুর কাজ থমকে, দুই পাড়ের লক্ষাধিক মানুষের দুর্ভোগ চরমে তেরখাদায় দুর্গাপূজা ঘিরে পুলিশের মতবিনিময় সভা, আইনশৃঙ্খলা বিঘ্নকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা তেরখাদায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত, সহনশীল দেশ গড়ার আহ্বান খুলনার জিরো পয়েন্টে বাসে তল্লাশি, ৬ কেজি ৫৯৭ গ্রাম আইস উদ্ধার সাজমীর হত্যা মামলায় এসআরবি-৬-এর অভিযানে দুই আসামি গ্রেপ্তার রূপসায় ইটভাটা ব্যবসায়ী ফখরুল হত্যা মামলার আসামি চট্টগ্রামে গ্রেপ্তার বড়দিয়া বাজার রক্ষায় উদ্যোগ, ভাঙন প্রতিরোধে শুরু হচ্ছে জরুরি কার্যক্রম খুলনার একাধিক হত্যা মামলার আসামি ওসমান পাবনায় গ্রেপ্তার সুন্দরবনে জলদস্যুদের আস্তানায় অভিযান, ১৪টি আগ্নেয়াস্ত্রসহ বিপুল সরঞ্জাম উদ্ধার বড়দিয়া বাজারে ভাঙনকবলিত এলাকা পরিদর্শন ইউএনওর, ১৬ ব্যবসায়ীকে সহায়তা ও জিওব্যাগ ফেলার নির্দেশ

জনশূন্য রেলস্টেশন: খুলনায় ট্রেন চলাচল বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারি, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

 

উম্মে উমামারাত্রি স্টাফ রিপোর্টার

রানিং স্টাফদের পেনশন ও আনুতোষিক দাবিসহ একাধিক দাবি পূরণ না হওয়ায় টিটিই, গার্ড ও ট্রেন চালকরা অনির্দিষ্টকালের ধর্মঘটে নেমেছেন। এর ফলে খুলনা থেকে ট্রেন চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে, যা যাত্রীদের চরম ভোগান্তিতে ফেলেছে।

স্টেশন মাস্টার মো. জাকির হোসেন বলেন, “স্টেশনটি এখন প্রায় জনশূন্য। খুলনা থেকে প্রতিদিন ১১ জোড়া ট্রেন চলাচল করত। কিন্তু আজ সকাল থেকে কোনো ট্রেনই স্টেশন ছেড়ে যায়নি। ধর্মঘট কবে শেষ হবে, তা আমরা জানি না। তবে যাত্রীদের টিকিটের টাকা ফেরত দেওয়া হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। নিরাপত্তার স্বার্থে স্টেশনে পুলিশ মোতায়েন করা হয়েছে।”

তবে রানিং স্টাফদের দাবিগুলো নিয়ে এখনো কোনো সমাধান আসেনি। কবে নাগাদ ট্রেন চলাচল শুরু হবে, তা নিয়ে রয়েছে গভীর অনিশ্চয়তা।

ট্রেন বন্ধ থাকায় যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন। কেউ কর্মস্থলে পৌঁছাতে পারছেন না, কেউ চিকিৎসার জন্য শহরে এসে আটকা পড়েছেন।

ব্যবসায়ী মানিক মোল্লা বলেন, “ব্যবসার কাজে রাজশাহী যেতে হবে, কিন্তু ট্রেন বন্ধ থাকায় এখন আটকা পড়েছি। এভাবে চলতে থাকলে ক্ষতি আরও বাড়বে।”

চাকরিজীবী হিমেল সরকার বলেন, “ছুটি নিয়ে ঝামেলা থাকে, তাই সময় বাঁচাতে ট্রেনই ভরসা। এখন আর কোনো উপায় দেখছি না।”

পরিবার নিয়ে ভ্রমণে থাকা আয়েশা খানম বলেন, “ট্রেনে যাতায়াত সাশ্রয়ী ও আরামদায়ক। ধর্মঘট না থাকলে অনেকটাই সুবিধা হতো।”

রহিমা বেগম বলেন, “ডাক্তার দেখানোর জন্য খুলনায় এসেছিলাম। ট্রেন না থাকায় বাড়ি ফিরতে পারছি না। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হচ্ছে।”

আরেক যাত্রী আব্দুল রহমান বলেন, “সন্তানকে নিয়ে পরীক্ষায় অংশ নিতে রাজশাহী যেতে হবে। কীভাবে যাব বুঝতে পারছি না।”

যাত্রীরা সরকারের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন। তারা বলেন, “যদি রানিং স্টাফদের দাবিগুলো যৌক্তিক হয়, তবে তা সমাধান করুন। এই ধর্মঘট দ্রুত শেষ না হলে জনজীবনে আরও অচলাবস্থা তৈরি হবে।”

যাত্রীদের দুর্ভোগের পাশাপাশি খুলনা স্টেশন ও আশপাশের এলাকায় পরিস্থিতি থমথমে। প্রশাসন বিষয়টি নিয়ে কাজ করছে বলে জানা গেছে। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দ্রুত পদক্ষেপ নেওয়া এখন সময়ের দাবি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park