1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জবি রোভার স্কাউট অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর বৃক্ষরোপণ কর্মসূচি সফলভাবে সম্পন্ন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

সাদিয়া জান্নাত কেয়া, জবি প্রতিনিধি:

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রোভার স্কাউট গ্রুপ ও অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের প্রধান ক্যাম্পাসে একটি বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. রেজাউল করিম পিএইচডি। তিনি বলেন, “বর্তমানে জলবায়ু পরিবর্তন মানব জীবনে নানামুখী প্রভাব ফেলছে। এই পরিস্থিতি মোকাবেলায় বৃক্ষরোপণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়ে তুলতে হবে, যাতে আগামী প্রজন্মের জন্য একটি সবুজ ও টেকসই পরিবেশ তৈরি করা যায়।”

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি নুরুল আমিন মজুমদার প্রিন্স। তিনি বলেন, “বৃক্ষ শুধু পরিবেশকে রক্ষা করে না, এটি আমাদের জীবনের সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যদি সচেতনভাবে এই কর্মসূচি চালিয়ে যায়, তবে তা সমাজের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে।”

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের ২০২৫-২০২৬ সভাপতি মাহবুব আলম বলেন, “বৃক্ষরোপণ শুধু পরিবেশের জন্য নয়, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের টিকে থাকার জন্যও জরুরি। আমি বিশ্বাস করি, যদি আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই, তবে আমাদের দেশ আরও সবুজ ও সুন্দর হয়ে উঠবে।”

কর্মসূচিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিলের সাধারণ সম্পাদক নাজমুল হোসেনসহ সকল রোভার ও গার্ল-ইন-রোভার সদস্যবৃন্দও উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park