1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১২ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জবি সেন্ট্রাল লাইব্রেরিতে শাখা ছাত্রদলের দুটি বুকশেলফ প্রদান

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ২৮ এপ্রিল, ২০২৫
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

স্টাফ রিপোর্টার: সাদিয়া জান্নাত কেয়া

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) সেন্ট্রাল লাইব্রেরিতে দুটি নতুন বুকশেলফ প্রদান করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। আজ রবিবার (২৭ এপ্রিল) বিকাল চারটায় শাখা ছাত্রদলের নেতৃবৃন্দ এই বুকশেলফ দুটি হস্তান্তর করেন।

জবি শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল জানান, “শিক্ষার পরিবেশ উন্নত করতে এবং পাঠাভ্যাস বৃদ্ধিতে আমরা সবসময় শিক্ষার্থীদের পাশে থাকতে চাই। শিক্ষার্থীদের প্রয়োজনের কথা বিবেচনায় ভবিষ্যতেও আমরা প্রয়োজনীয় শিক্ষামূলক উদ্যোগ গ্রহণ করব।”

বুকশেলফ প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল, সদস্য সচিব শামসুল আরেফিন, যুগ্ম আহ্বায়ক জাফর আহমেদ, সহ অন্যান্য নেতৃবৃন্দ। এসময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং পাঠাগারের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এটি ছিল শাখা ছাত্রদলের পূর্ববর্তী প্রতিশ্রুতি বাস্তবায়ন। এর আগে, তারা বিশ্ববিদ্যালয়ের পাঠাগারের জন্য বুকশেলফ দেওয়ার অঙ্গীকার করেছিলেন, যা আজ সফলভাবে বাস্তবায়ন করা হয়েছে। এছাড়া, তারা প্রতিশ্রুতি অনুযায়ী নিয়মিতভাবে পত্রিকা সরবরাহ অব্যাহত রেখেছেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park