1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জমকালো আয়োজনে খুলনাতে ভিভোর ফ্লাগশিপ শোরুম উদ্বোধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ৬ অক্টোবর, ২০২৪
  • ১২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

ওয়াহিদ মুরাদ, স্টাফ রিপোর্টার

বাংলাদেশে তুমুল জনপ্রিয় চায়না স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো খুলনাতে ফ্লাগশিপ শোরুম উদ্বোধনের মাধ্যমে স্মার্টফোন বাজারে নতুনত্ব আনার চেষ্টা করছে। সেই লক্ষ্যে ৬ই অক্টোবর রবিবার বিকালে এক জমকালো আয়োজনের মাধ্যমে খুলনার শীববাড়ির নিকটস্থ তেঁতুলতলায় ভিভোর ফ্লাগশিপ শোরুম উদ্বোধন করা হয়।

ভিভোর অফিসিয়াল তথ্য মতে, দক্ষিণবঙ্গে এটিই ভিভোর একমাত্র ফ্লাগশিপ শোরুম,পর্যায়ক্রমে গ্রাহকসেবার মানউন্নয়নে অন্য জেলা শহরগুলোতেও ফ্লাগশিপ শোরুম খোলা হবে। বলা বাহুল্য বাংলাদেশে ফ্লাগশিপ স্মার্টফোনের চাহিদা দিনদিন বাড়ছে,তারই প্রেক্ষিতে ভিভো তাদের গ্রাহকদের নানাবিধ সুবিধা দিতেই খুলনাতে ফ্লাগশিপ শোরুমের যাত্রা শুরু করলো। ভিভোর খুলনা জোনের ঊর্ধ্বতন এক কর্মকর্তার সাথে কথা বলে যানা যায়,খুলনার ফ্লাগশিপ শোরুমে ভিভোর সকল নতুন মডেলের ফোন পাওয়া যাবে পাশাপাশি পরামর্শ এবং সার্ভিস পয়েন্ট হিসেবেও গ্রাহকদের সেবা প্রদান করা হবে।

খুলনাতে শোরুম উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ভিভোর ন্যাশনাল টার্মিনাল ম্যানেজার মিসেস. হোয়াইটনি, ন্যাশনাল ব্যান্ড ম্যানেজার মি.লিও,জেনারেল ম্যানেজার মি.ওয়াং,চাইনিজ সেলস্ ম্যানেজার মি.জ্যাকি ঝেং,চাইনিজ রিটেইল ম্যানেজার মিসেস.কেসি জুলি,খুলনা ডিলার মোহাম্মদ আনোয়ারুল ইসলাম,রিজিওনাল সেলস ম্যানেজার তানজিম হাসান, রিজওনাল টার্মিনাল ম্যানেজার মোহাম্মদ রুবেল চাকলাদার,রিটেইল প্রমোশনাল ম্যানেজার অ্যান্ড অর্গানাইজেশন গাজী সুফল প্রমুখ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park