1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জমজমাট হয়ে উঠেছে নড়াইল জেলা বিএনপির কাউন্সিল নির্বাচন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মনির খান, স্টাফ রিপোর্টার

আসন্ন ১৬ ফেব্রুয়ারি (রবিবার) নড়াইল জেলা বিএনপির কাউন্সিল নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। দীর্ঘদিন পর এই নির্বাচন ঘিরে নেতাকর্মী ও কাউন্সিলরদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

নড়াইল জেলা বিএনপির গুরুত্বপূর্ণ তিনটি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ৭ জন প্রার্থী।

সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন:

বিশ্বাস জাহাঙ্গীর আলম (চেয়ার প্রতীক) মো. জুলফিকার আলী মণ্ডল (মোটরসাইকেল প্রতীক)।

সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন:

আলহাজ্ব মনিরুল ইসলাম (দেয়াল ঘড়ি প্রতীক) শাহরিয়ার রিজভী জজ (আনারস প্রতীক) সংগঠনিক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন: মো. টিপু সুলতান (গোলাপ ফুল প্রতীক) এ্যাড. মাহাবুব মুরশেদ জাপল (তালা প্রতীক) রিয়াজুল ইসলাম বাবু (মাছ প্রতীক)।

প্রার্থীরা ইতোমধ্যে কাউন্সিলরদের দ্বারে দ্বারে ছুটছেন, তাদের সমর্থন আদায়ের জন্য ব্যাপক প্রচারণা চালাচ্ছেন। এবারের কাউন্সিল নির্বাচনে মোট ৭০৭ জন কাউন্সিলর ভোটাধিকার প্রয়োগ করবেন।

নির্বাচন নিয়ে কাউন্সিলরদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। অনেকেই বলছেন, “এতদিন পর নির্বাচনের সুযোগ পেয়ে আমরা আনন্দিত। আমাদের সুখ-দুঃখের সঙ্গী হবেন এমন নেতাকেই আমরা নির্বাচিত করবো।”

নড়াইল জেলা বিএনপির এই নির্বাচন ঘিরে দলীয় নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যেও চাঞ্চল্য দেখা দিয়েছে। এখন দেখার বিষয়, কে হচ্ছেন বিএনপির নতুন নেতৃত্বের প্রতিনিধি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park