1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : শনিবার, ২২ জুন, ২০২৪
  • ২৩৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

মোঃ ইমরান বটিয়াঘাটা (খুলনা) প্রতিনিধি

 

জমিজমা সংক্রান্তের জেরধরে বটিয়াঘাটা প্রেসক্লাবে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০ টায় বটিয়াঘাটা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন, তেতুলতলা এলাকার আসাবুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন, বিল্লাল হোসেন।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী বলেন,বটিয়াঘাটা থানাধীন ১নং জলমা ইউনিয়নে রাঙ্গেমারি মৌজার মধ্যে বাংলাদেশ ভূমি জরিপ আর,এ, ৫০ নং খতিয়ানের মালিক আহম্মেদ হোসনে ও স্ত্রী আমাতুল করিমের ওয়ারেশ কন্যা নাসিমা বানু ও নাসরিনা বানুর নিকট হইতে গত ইং—৩০/১১/২০২০ তারিখে ৮,৮৪৩ ও ৮,৮৪২ নং কবলায় ০. ৫০ একর ভূমি মোঃ আসাবুর রহমান ক্রয় করেন এবং ৩,০০০ পৃথক খতিয়ান করিয়া বাংলা ১৪৩১ সাল কর খাজনা আদায় দিয়া ঘর-বাড়ি নির্মান করিয়া যাহার বাড়ির হোল্ডিং নং—১০০৫/২ ট্যাক্স প্রদানে ভোগদখলে আছেন। ঐ আমাতুল করিম ও আহম্মেদ হোসেনের ওয়ারেশ কন্যা মোহসেনা এর নিকট হইতে বেল্লাল হোসেন বাবু ও লেয়াকত হোসেন গত ইং—১০/০২/২০২০ তারিখে ১২৬২/২০ নং কবলায় ও অন্যান্য জমি সহ ০.৭৮২১ একর ক্রয় করিয়া পৃথক খতিয়ান করিয়া কর খাজনা আদায় দিয়া কিছু লোকের নিকট বিক্রয় করিয়া তাহারা সহ ১২ পরিবার ঐ জমিতে ভোগদখলে আছেন।

 

অন্যদিকে বিবাদী বিধান চন্দ্র বিশ্বাস বিভিন্ন সময় সন্ত্রসী বাহিনী নিয়ে আমাদের সম্পত্তি জবরদখলের চেষ্টা করে ও জীবননাশের হুমকি প্রদান করিয়া আসিতে । যাহার প্ররিপ্রেক্ষিতে জমিতে প্রবেশ না করিতে পারে তাহার জন্য বটিয়াঘাটা সহকারী জজ আদালতে দেঃ ১১/২৩নং নিষেদাজ্ঞা মামলা দায়ের করিয়াছি। যাহা বর্তমানে চলমান আছে। উহা ছাড়াও দেঃ ৫৯/৯৭ কেসের রায়ের বিরুদ্ধে দেঃ ২৮/২১ মামলা চলমান আছে। উহা ছাড়াও বিধান চন্দ্র বিশ্বাস বাদী হইয়া ল্যান্ড সার্ভে ৬৪২/১৩ মামলা দায়ের করিয়াছেন। উক্ত মামলায় দরখাস্তকারীগণ ৪৮-৫০ জন পক্ষভুক্ত বিবাদী হইতেছেন। যাহার স্বাক্ষী চলমান রহিয়াছে। উহা ছাড়াও বিধান চন্দ্র বিশ্বাস বটিয়াঘাটা উপজেলা ভূমি অফিসে ৭৯৬১(১)/২০২০—২১ নং নামজারী করিলে উহার বিরুদ্ধে দরখাস্তকারীগণ বিজ্ঞ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব),খুলনা বরাবর মিস আপীল ৩২/২০২১ নঙ দায়ের করেন। শুনানী অন্তে উক্ত নামজারী আদেশ স্থগিত করেন।

সকল মামলা চলমান থাকা অবস্থায়ও ২১/০৬/২০২৪ তারিখে বেলা ১১টায় সময় বাংলাদেশ এ্যাডিশনাল আইজি রুহুল আমিন সাহেবের নাম ভাঙ্গিয়ে খুলনা শহরের ভাড়াটিয়া মামুন সেখ জেলা বিএনপি জয়েন্ট সেক্রেটারী মিরাজ এর ভাই হইতেছে এবং শ্যামলী বেগম সহ আরো ৫০-৬০টি মটোরসাইকেল যোগে শতাধীক লোক সহ ভূমিতে প্রবেশ করিয়া ঘেরা- বেড়া ভাংচুর করিয়া জমি দখলের চেষ্টা করে এবং সকলকে জমি ছাড়ার হুমকি প্রদর্শন করে। এছাড়া বেলা ২.৩০ মিনিটের সময় দরখাস্তকারী মোঃ আসাবুর রহমানকে মোবাইল ফোনে শ্যামলী ম্যাডাম বলে যে তোকে ডিবি দিয়ে তুলিয়া ঢাকায় নিয়া গুম করিয়া ফেলাবো। উপরোক্ত বিষয় উপস্থিত সাংবাদিক সহ এলাকার বহু লোক উপস্থিত ছিলেন। দরখাস্তকারীগণ আরো আশংকা করিতেছে যে খুন- জখম সহ আমাদেরকে যেকোন জান- মালের ক্ষতি করিতে পারে। তাই বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রীসহ সকালের দৃষ্টি আকর্ষণ করছি। এবং এই ঘটনার সুষ্ঠু বিচার দাবী করছি।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park