
মোঃ হাচিবুর রহমান,কালিয়া ( নড়াইল) প্রতিনিধি
নড়াইলের নড়াগাতী থানা আওয়ামীলীগের সহ সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোল্যা মফিজুর রহমান পক্ষ থেকে তার নিজ ইউনিয়ন জয়নগর ইউনিয়নের অসহায়,দুস্থ গরিব মানুষদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে ২ হাজার মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন।
৩১ মার্চ (রবিবার) সকাল ১১ টায় নড়াগাতী বাজারে জয়নগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরীর নিজস্ব কার্যালয়ে ও পানিপাড়া গ্রামে ঈদ উপহারের শাড়ী, লুঙ্গি ও নগদ অর্থ তুলে দেন তিনি।
এ সময় নড়াগাতী থানা ছাত্রলীগের সভাপতি মঞ্জরুল চৌধুরী ও আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি,স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিত ছিলেন।
এ ছাড়া আগামীতে কালিয়া উপজেলার ১৪ টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় আরো বেশী ঈদ উপহার দেয়ার ঘোষণা দিয়ে দোয়া চেয়েছেন মোল্যা মফিজুর রহমান।