1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৭ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জয়িতা সম্মাননা পেলেন নারী সাংবাদিক জাকিয়া সুলতানা মনি

মামুন হাচান
  • প্রকাশের সময় : রবিবার, ১০ ডিসেম্বর, ২০২৩
  • ৩৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মামুন হাচান-কো-অর্ডিনেটর-বিশ্ব মানবাধিকার ফাউন্ডেশন

আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উদযাপন উপলক্ষে জয়িতা অন্বেষণে বাংলাদেশ। জেলা ও উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ১০ জয়িতাদের সম্মাননা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ১০ টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভার আগে বর্নাঢ‍্য র‍্যালি বের হয়। পরে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ‍্যোগে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব‍্য রাখেন নবাগত জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ ইকবাল চৌধুরী। অনুষ্ঠান পরিচালনা করেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করীম।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব‍্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জাহিদুল ইসলাম খান, সুনামগঞ্জ সরকারী কলেজের সাবেক অধ‍্যক্ষ প্রফেসর পরিমল কান্তি দে। সভায় স্বাগত বক্তব‍্য রাখেন এ.জে.এম রেজাউল আলম। অনুষ্ঠানে সুনামগঞ্জ সরকারী কলেজের সহযোগি অধ‍্যাপক রোকসানা পারভীন চৌধুরী প্রবন্ধ উপস্থাপন করেন।

অনুষ্ঠানে অন‍্যান‍্যের মধ‍্যে বক্তব‍্য রাখেন জেলা পর্যায়ের জয়িতা নারী খাজা সাহিদা আক্তার চিশতি, জয়িতা নারী নূর জাহান আক্তার, জয়িতা নারী মোছা. তানজিনা বেগম রোজি, জয়িতা রেহেনা আক্তার এবং জয়িতা নারী ফেরদৌসী বেগম, চম্পা বেগম, জাকিয়া সুলতানা মনি, মোছা. নাদিরা আক্তার।জেলার শ্রেষ্ঠ জয়িতার সম্মাননা ক্রেস্ট পেয়েছেন অর্থনৈতিকভাবে সাফল‍্য অর্জনকারী নারী মোছা.চম্পা বেগম, শিক্ষা ও সমাজ উন্নয়নে বিশেষ অবদান রাখায় সাফল‍্য অর্জনকারী নারী জাকিয়া সুলতানা মনি, সফল জননী নারী ফেরদৌসী বেগম, নির্যাতনের বিভিষিকা মুছে ফেলে নতুন উদ‍্যমে জীবন শুরু করেছেন যে নারী মোছা নাদিরা আক্তার এবং সমাজ উন্নয়নে অসামান‍্য অবদান রেখেছেন যে নারী মমতাজ বেগম।

উল্লেখ্য সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার বড়দল গ্রামের নারী সাংবাদিক জাকিয়া সুলতানা মনি “বিএমএফ টেলিভিশন” এর বিশেষ প্রতিনিধি ও “সাপ্তাহিক ভাঠির কন্ঠ” নামে একটি অনলাইন ও অফলাইন পত্রিকার প্রকাশক ও সম্পাদক, জেলার বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনে সক্রিয়ভাবে জড়িত রয়েছেন হাওর ভাঠির এই নারী সাংবাদিক।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park