1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জয় বাংলা শ্লোগান দিয়ে বিএনপির সমাবেশে হামলা 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ১৩ নভেম্বর, ২০২৪
  • ১৭৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

হারুন শেখ বাগেরহাট জেলা প্রতিনিধি

জয় বাংলা শ্লোগান দিয়ে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালন কালে বাগেরহাটে পৌরসভার পুরাতন বাজার এলাকায় বিএনপি কেন্দ্রীয় নেতা ও সাবেক সংসদ সদস্যসহ বাগেরহাট জেলা বিএনপির একাধিক নেতাকর্মীকে হামলা ও মারপিটের ঘটনায় আওয়ামী লীগের ৪০ নেতাকর্মীর নামে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলা হয়েছে। মঙ্গলবার (১২ নভেম্বর) শ্রমিকদল শেখ শওকাত আলী বাদী হয়ে এ মামলায় করেন।

এ মামলা প্রধান আসামী করা হয়েছে বাগেরহাট জেলা শ্রমিক লীগের সাধারন সম্পাদক খান আবু বক্কারকে। এছাড়া মামলা আওয়ামী লীগ ও তার সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের আসামী করা হয়েছে। এদের মধ্যে উল্লেখযোগ্যরা হচ্ছে, ইসলাম নিকারী, খোকন শেখ, লেলিন, জুয়েল খলিফা, সবুজ শেখসহ ৪০ জন। এছাড়া মামলায় আরও ১শ থেকে ১৫০ জনকে অজ্ঞাত আসামী করা হয়েছে।

উল্লেখ্য, জ্বালানী তেলসহ নিত্য পণ্যের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ২০২২ সালের ২৩ নভেম্বর বিএনপির কেন্দ্র ঘোষিত কর্মসূচী পালনের জন্য বাগেরহাট পৌরসভার পুরাতন বাজার মোড় এলাকায় সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি। সে সময় জয় বাংলা শ্লোগান দিয়ে সমাবেশে হামলা চালায় বাগেরহাট জেলা যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিকলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা। তাদের হামলায় গুরুত্বর আহত হন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এম,এ সালাম, জেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ কামরুল ইসলাম গোরা, বিএনপি নেতা সৈয়দ নাসির আহমেদ মালেক ও সাংবাদিক কামরুজ্জামান শিমুলসহ ৩৫ জন। এসময় বিএনপি নেতাদের মারপিট শেষে জেলা বিএনপি নেতা ব্যারিস্টার জাকির হোসেন এর বাড়ীতে হামলা ও ভাংচুর করে আওয়ামী লীগের নেতাকর্মীরা।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park