1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জলবায়ু ন্যায্যতার দাবিতে সাতক্ষীরায় মানববন্ধন

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ৭৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

বিশ্ব শান্তি ও জলবায়ু সহনশীলতা অর্জনে আন্তর্জাতিক অঙ্গীকার সুসংহত করার আহ্বানের সাথে সংহতি রেখে জলবায়ু ন্যায্যতা প্রতিষ্ঠার দাবিতে বুধবার (২০ নভেম্বর) সাতক্ষীরার রাধানগরস্থ প্রানসায়ের খাল পাড়ে এক মানববন্ধন আয়োজন করা হয়। মালিএক্টর প্লাটফর্ম এবং ক্লাইমেট জাস্টিস ফোরাম এই মানববন্ধনের আয়োজন করে।

মানববন্ধনে বক্তারা বলেন, আজারবাইজানের রাজধানী বাকু’তে বসেছে বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্মেলন (কপ) এর ২৯তম সংস্করণ। বাংলাদেশসহ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশ সমূহের বিপদাপন্ন জনগোষ্ঠীর জন্য জলবায়ু তহবিলের অর্থের ন্যায্য হিস্যা প্রাপ্তি নিশ্চিতকরণ করতে হবে। একই সাথে বিশ্বের প্রধান গ্রীনহাউজ গ্যাস নির্গমনকারী শিল্পোন্নোত দেশগুলিকে কার্বণ নিঃসরণ কমিয়ে বৈশ্বিক তাপমাত্রা ১.৫o সেলসিয়াসের মধ্যে রাখার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের পাশাপাশি জলবায়ু ক্ষতিগ্রস্থ দেশ হিসাবে আমাদের ক্ষতিপূরণ দাবি করেন বক্তারা।

ম্যাপের যুগ্ম আহবায়ক ভারতেশ্বরী বিশ্বাসের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচিতে বক্তব্য রাখেন স্বদেশ এর নির্বাহি পরিচালক মাল্টি এক্টর প্লাট ফর্ম (ম্যাপ) নেতা মাধব চন্দ্র দত্ত, ম্যাপ এর সাধারণ সম্পাদক শহিদুল্লাহ কায়সার সুমন, নাগরিক নেতা আলি নুর খান বাবু, ভূমিহীন নেতা কাওছার আলী, আবদুস সামাদ, বারসিকের যুব প্রতিনিধিবৃন্দ, শারীরিক প্রতিবন্ধী বাযেজিদ হোসেন, ম্যাপ সমন্বয়ক বাহালুল আলম, যুব প্রতিনিধি মুসলিমা খাতুন, মাহিদা রহমান প্রমূখ। মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park