1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জলবায়ু বাস্তুচ্যুত মানুষের কর্মসংস্থানে কারিতাসের চাকরি মেলা: দক্ষ যুব-নারীদের বিকল্প আয়ে নতুন দিগন্ত

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫
  • ৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

শেখ মাহতাব হোসেন, ডুমুরিয়া, খুলনা

জলবায়ু পরিবর্তনে জীবিকা হারানো মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে কারিতাস বাংলাদেশ, খুলনা অঞ্চল আয়োজিত দিনব্যাপী চাকরি মেলা অনুষ্ঠিত হয়েছে কারিতাস খুলনা আঞ্চলিক অফিস ক্যাম্পাসে। “Making a Bridge to Connect Employers and Trained Climate Migrants” শীর্ষক এ আয়োজনে খুলনা নগর ও উপকূলীয় এলাকার জলবায়ু-বাস্তুহারা ২১০ জন চাকরিপ্রার্থী অংশগ্রহণ করেন। মেলায় ১৫টি প্রতিষ্ঠানের নিয়োগদাতা প্রতিনিধিরা সরাসরি সাক্ষাৎকার, সিভি সংগ্রহ ও প্রাথমিক বাছাই কার্যক্রম পরিচালনা করেন।

কারিতাসের দক্ষতা উন্নয়ন কার্যক্রমের আওতায় টেইলারিং ও ড্রেসমেকিং, বিউটি পার্লার, ব্লক–বুটিক ও স্ক্রিন প্রিন্টিং, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ড্রাইভিং, ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, এমব্রয়ডারি, উদ্যোক্তা উন্নয়ন, মাছ চাষ এবং আধুনিক কৃষি–উদ্যানবিদ্যা—এই ১১টি ট্রেডে প্রশিক্ষণপ্রাপ্ত নারী ও তরুণরা নিয়োগদাতাদের বিশেষ আগ্রহের কেন্দ্রবিন্দুতে ছিলেন।

চাকরি মেলার উদ্বোধন করেন প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সাধারণ) মো. হুসাইন শওকত। তিনি বলেন, “জলবায়ু পরিবর্তনে জীবিকা হারানো মানুষের জন্য সবচেয়ে বড় প্রয়োজন কর্মসংস্থান। দক্ষতা উন্নয়ন ও টেকসই আয়ের সুযোগই তাঁদের ঝুঁকি কমানোর সেরা উপায়।”

কারিতাস খুলনা অঞ্চলের আঞ্চলিক পরিচালক মি. আলবিনো নাথ বলেন, “নিয়োগদাতা প্রতিষ্ঠান ও দক্ষ ক্লাইমেট মাইগ্রান্টদের মধ্যে সরাসরি সংযোগ তাঁদের জীবনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেয়। এতে পরিবারের ভঙ্গুরতা কমে, আর্থিক স্বনির্ভরতা বাড়ে।”

মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) সুরাইয়া সিদ্দিকা নারী মাইগ্রান্টদের আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির ওপর জোর দেন। খুলনা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শরীফ আসিফ রহমান জানান, “কেএসসিসির উন্নয়ন পরিকল্পনায় মাইগ্রান্ট জনগোষ্ঠীর দক্ষতা বৃদ্ধি ও কর্মসংস্থান অগ্রাধিকার পায়। কারিতাসের এ উদ্যোগ আমাদের প্রচেষ্টাকে আরও এগিয়ে নেবে।”

দিনব্যাপী বুথ পরিদর্শন, রেজিস্ট্রেশন, সিভি জমা, স্ক্রিনিং ও অন-স্পট সাক্ষাৎকার শেষে তাৎক্ষণিকভাবে ৩১ জন চাকরি নিশ্চিত হন। আরও ২৪ জনের সিভি নিয়োগদাতাদের মূল্যায়ন প্রক্রিয়ায় রয়েছে। মনিটরিং দলের প্রাথমিক পর্যবেক্ষণ বলছে—এই চাকরি মেলা জলবায়ু বাস্তুচ্যুত নারী ও তরুণদের বিকল্প আয়ের সুস্পষ্ট সুযোগ তৈরি করেছে, যা তাঁদের অর্থনৈতিক স্থিতিশীলতা ও জলবায়ু ঝুঁকি মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

NGS/MMH

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park