1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জাতিসংঘ পার্কে ছুরিকাঘাতে আহত পলাশের মৃত্যু পরিবারে শোকের মাতম।

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক 

খুলনার জাতিসংঘ পার্কে সন্ত্রাসীদের ছুরিকাঘাতে আহত মো. পলাশ (১৮) মৃত্যুবরণ করেছেন। আজ সোমবার (৭ এপ্রিল) সকাল ৮টায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

গতকাল রবিবার (৬ এপ্রিল) রাত ৯টার দিকে খুলনা নগরীর জাতিসংঘ পার্কে চলমান ঈদ মেলায় এ ঘটনা ঘটে। নিহত মো. পলাশ খুলনা সদর থানাধীন মতলবের মোড় এলাকার মো. আব্দুল হামিদ খান-এর ছেলে।

কীভাবে হামলার শিকার হন পলাশ?

প্রত্যক্ষদর্শীরা জানান, পূর্ব শত্রুতার জেরে ঈদ মেলায় রেলগাড়ি খেলার কাছে পলাশের ওপর অতর্কিত হামলা চালায় সন্ত্রাসীরা। তারা পলাশের পেটে মাঝখানে এবং বুকে ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। এতে গুরুতর আহত অবস্থায় পলাশকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তার মৃত্যু হয়।

লাশ মর্গে, থানায় আইনি প্রক্রিয়া চলছে:

বর্তমানে নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। খুলনা সদর থানার পুলিশ জানিয়েছে, ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

পরিবারে শোকের মাতম:

পলাশের অকাল মৃত্যুতে তার পরিবারে চলছে শোকের মাতম। এলাকাবাসীর মধ্যেও নেমে এসেছে শোকের ছায়া। সবাই পলাশ হত্যার বিচার দাবি ।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park