1. admin@naragatirsangbad.com : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
নড়াইলের কালিয়ায় ১৮৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার কালিয়ায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বর্ষ উদযাপন যশোরে অনলাইন বেটিংয়ে জড়িত ৮ জন গ্রেপ্তার মাস্টার প্যারেডে জেলা পুলিশের প্রস্তুতি পরিদর্শনে পুলিশ সুপার খুলনায় আইনশৃঙ্খলা ও সুশাসন নিয়ে আইনমন্ত্রীর মতবিনিময় সভা পহরডাঙ্গা ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হতে চান কাবুল বিশ্বাস হারানো সরকারি অস্ত্রের খোঁজে র‍্যাব, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার নড়াইলের চরেরঘাটে ইয়াবা ও দেশীয় অস্ত্রসহ ৩ জন গ্রেপ্তার শরণখোলায় নিখোঁজের তিন দিন পর স্কুলছাত্রের মরদেহ উদ্ধার, আটক ৫ ‘ক্রসফায়ার’ নয়, আইনের পথেই সন্ত্রাস দমন: আইনমন্ত্রী

জাতীয় কবির জন্মবার্ষিকীর দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী ও পুরস্কার বিতরণ 

নড়াগাতীর সংবাদ ডেস্ক :
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

 

নিজস্ব প্রতিবেদক

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী-২০২৫ উদযাপন উপলক্ষ্যে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন, পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান আজ (রবিবার) দুপুরে খুলনা টুটপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় নজরুল মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) আবু সায়েদ মোঃ মনজুর আলম।

নজরুল জন্মবার্ষিকীর এবারের প্রতিপাদ্য ‘চব্বিশের গণ অভ্যুত্থান: কাজী নজরুলের উত্তরাধিকার’।

অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম তাঁর জীবনের অধিকাংশ সময় দারিদ্র্যতার সাথে সংগ্রাম করে জীবন অতিবাহিত করেছেন। শত দারিদ্র্যতার মধ্য দিয়ে গেলেও তিনি বাংলার নিপীড়িত মানুষের অধিকারের বিষয় থেকে পিছু হননি। একাধারে তিনি সাম্য, প্রেম, মানবতা ও বিদ্রোহের কবি। সর্বদা তিনি তার সাহিত্যের মাঝে নিপিড়ীত মানুষের কথা তুলে ধরেছেন। ভারতবর্ষের স¦াধীনতা কামনা করার জন্য বিভিন্ন সময়ে তাকে কারাবন্দী হতে হয়েছে। তবুও তিনি অন্যায়ের কাছে মাথা নত করেননি। জাতীয় কবির এই আদর্শকে আমাদের মননে ধারণ করার জন্য আজকের শিশুদেরকে নজরুল সাহিত্যে মনোযোগী করে গড়ে তুলতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা তথ্য অফিসের পরিচালক গাজী জাকির হোসেন ও থানা শিক্ষা অফিসার মোঃ শাহজাহান। এতে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সাধারণ সম্পাদক মাসুদ মাহমুদ। খুলনা নজরুল একাডেমি এ অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

Facebook Comments Box

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বত্ব সংরক্ষিত © ২০২৩ নড়াগাতীর সংবাদ।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park