
শেখ ফসিয়ার রহমান, নড়াইল।
“দুর্যোগের পূর্বাভাস প্রস্তুতি, বাঁচায় প্রাণ ও ক্ষয়ক্ষতি”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নড়াইলের কালিয়া উপজেলায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৫ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১০ মার্চ) বেলা সাড়ে ১১টায় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের নির্দেশনায় এবং কালিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাশেদুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন—উপজেলা প্রকৌশলী প্রণব কান্তি বল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মেহেরুননেছা (অঃদাঃ), উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফয়জুল করিম, জনস্বাস্থ্য প্রকৌশলী খালিদ আহমেদ, কালিয়া ফায়ার ও সিভিল ডিফেন্সের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত ইন্সপেক্টর মোঃ হুমায়ুন কবির, উপজেলা মৎস্য কর্মকর্তা আবু রায়হান, উপজেলা খাদ্য কর্মকর্তা বায়জিত হোসেন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ শাহজাহান মিয়া, মহিলা বিষয়ক কর্মকর্তা কেয়া দাস, আইসিটি কর্মকর্তা প্রস্ফুট মণ্ডল, ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি, প্রেস ক্লাবের সভাপতি শেখ ফসিয়ার রহমানসহ বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ।
আলোচনা সভায় প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, “প্রাকৃতিক দুর্যোগে মানুষের হাত নেই, তবে পূর্বপ্রস্তুতির মাধ্যমে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। তাই দুর্যোগ মোকাবিলায় সবাইকে আগেভাগে প্রস্তুতি নিতে হবে।”
অনুষ্ঠানে দুর্যোগ প্রতিরোধ ও ব্যবস্থাপনা বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়।